Tuesday, July 21, 2026
Home জাতীয় উন্নত চিকিৎসা লাগলে সরকার পিছিয়ে থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

উন্নত চিকিৎসা লাগলে সরকার পিছিয়ে থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে এখনো চিকিৎসাধীন আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সরকার কোনো ধরনের কার্পণ্য করবে না। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিদেশে চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতা দেওয়া হবে এবং আহতদের পুনর্বাসনেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২৫ সালের ২১ জুলাইয়ের দুর্ঘটনা মানবিক দায়িত্ববোধ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব নতুন করে স্মরণ করিয়ে দেয়। তিনি নিহত শিক্ষিকা মেহেরিনের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত শিশুদের চিকিৎসায় সিঙ্গাপুর, ভারত ও চীনের চিকিৎসকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দেশের চিকিৎসকদের দক্ষতা ও আন্তরিকতারও প্রশংসা করেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাসেবার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রয়েছে। আহতদের চিকিৎসা ও ফলো-আপ চলবে এবং প্রয়োজন হলে আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি আহতদের জীবনমান উন্নয়ন ও পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে বলেও আশ্বাস দেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রবাসী কার্ডে যুক্ত হচ্ছে বিমান টিকিটসহ বিশেষ সুবিধা

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট, লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। মঙ্গলবার (২১জুলাই) বেসামরিক বিমান...

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক বাণিজ্য, বাণিজ্য আইন, অর্থনৈতিক গবেষণা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)-কে একটি শক্তিশালী জাতীয় থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলার ঘোষণা...

৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং...

সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে সৌজন্য সাক্ষাৎ করেছেন।...

Recent Comments