Sunday, July 12, 2026
Home জাতীয় আজ থেকে পুনরায় চলবে মৈত্রী এক্সপ্রেস

আজ থেকে পুনরায় চলবে মৈত্রী এক্সপ্রেস

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি আজ রোববার (২৩ জুন) থেকে পুনরায় চলাচল শুরু করবে। ঈদুল আজহা উপলক্ষে গত ১৪ জুন থেকে ট্রেনটির চলাচল বন্ধ ছিল। এবার ঈদ উপলক্ষে দেশের অভ্যন্তরের যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে বাংলাদেশ থেকে ভারতে চলাচলকারী তিনটি আন্তঃদেশীয় ট্রেন পাঁচ দিন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেনসমূহের মধ্যে ১৪ জুন থেকে ২২ জুন পর্যন্ত মৈত্রী এক্সপ্রেসের চলাচল বন্ধ থাকবে। আর ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত মিতালী এক্সপ্রেস এবং ১৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ ছিল? গত ২১ জুন থেকে চলাচল শুরু হয় এই ট্রেন দুটির।

আজ রোববার থেকে মৈত্রী এক্সপ্রেস চালু হলে আবারও বাংলাদেশ ও ভারতের মধ্যে পুরোদমে রেল যোগাযোগ শুরু হবে।

মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা, মিতালী এক্সপ্রেস শিলিগুড়ি থেকে ঢাকা এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে বাংলাদেশের খুলনা শহরের মধ্যে যাতায়াত করে।

কমলাপুরে ট্রেনের পাওয়ারকারে আগুন :রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনের পাওয়ারকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে স্টেশনের লোকজনের চেষ্টায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টার দিকে এ আগুন লাগে। এতে কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে।

স্টেশন সূত্র জানায়, চট্টলা এক্সপ্রেস নামের ঐ ট্রেনে অনেক যাত্রী ছিলেন। আগুন লাগার পর তারা দ্রুত ট্রেন থেকে নেমে যান। পাওয়ারকারে অতিরিক্ত গরমের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

স্টেশন ম্যানেজারকে দেখতে হাসপাতালে রেলমন্ত্রী: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কমলাপুর রেল স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারকে দেখতে হাসপাতালে গেলেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। গতকাল মন্ত্রী রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে তাকে দেখতে যান। এ সময় তিনি স্টেশন ম্যানেজার মাসুদের চিকিৎসার খোঁজখবর নেন, ডাক্তারের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

মন্ত্রী বলেন, ‘ঈদ যাত্রাকে সফল করার জন্য ওনার কর্মতৎপরতা ছিল প্রশংসনীয় এবং আশা করছি খুব দ্রুতই তিনি তার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারবেন।’

কমলাপুর রেলওয়ে স্টেশনে ম্যানেজারের শারীরিক অবস্থা জানিয়ে মন্ত্রী বলেন, ‘ওনার অবস্থা আগের চেয়ে ভালো। আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। যে কোনো প্রয়োজনে তার পাশে আছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে অংশ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

সূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে ১৬০০ কোটি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৯টি কোম্পানির...

ইসলামী ব্যাংকিংয়ে দক্ষতা বাড়াতে মিডল্যান্ড ব্যাংকের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শরীয়াহ্-ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দিতে “ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে মিডল্যান্ড...

Recent Comments