Sunday, July 12, 2026
Home কর্পোরেট ইসলামী ব্যাংকিংয়ে দক্ষতা বাড়াতে মিডল্যান্ড ব্যাংকের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকিংয়ে দক্ষতা বাড়াতে মিডল্যান্ড ব্যাংকের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শরীয়াহ্-ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দিতে “ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি)।

রোববার (১২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এই তথ্য নিশ্চিত করেছে। ব্যাংকের বনানীস্থ এমডিবি ট্রেনিং ইনস্টিটিউটে গত ৪ জুলাই ও ১১ জুলাই এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক নীতিমালা, শরীয়াহ্-সম্মত ব্যাংকিং পণ্য, কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক নির্দেশনা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান।

প্রশিক্ষণের প্রথম দিনের সেশন পরিচালনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদউদ্দিন আহমেদ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম।

দ্বিতীয় দিনের সেশন পরিচালনা করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাফর সাদেক, এফসিএ এবং সিটি ব্যাংক পিএলসি.-এর সহকারী ভাইস প্রেসিডেন্ট ড. মোঃ হাফিজুর রহমান, সিএসএএ।

প্রশিক্ষণ কর্মসূচিতে মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইমতিয়াজ উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার (সিআরও) মোঃ জাহিদ হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনোলজি অফিসার (সিটিও) মোঃ নজমুল হুদা সরকার উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধান, এরিয়া হেড, নির্বাচিত শাখা ব্যবস্থাপক এবং বনানী শাখার সকল কর্মকর্তা এতে অংশ নেন। মিডল্যান্ড ব্যাংক জানায়, শরীয়াহ্-ভিত্তিক ব্যাংকিং সেবার সম্প্রসারণে চলমান উদ্যোগের অংশ হিসেবে এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের পেশাগত জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা আরও উন্নত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ব্যাংকটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে ১৬০০ কোটি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৯টি কোম্পানির...

ইসলামী ব্যাংকিংয়ে দক্ষতা বাড়াতে মিডল্যান্ড ব্যাংকের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শরীয়াহ্-ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দিতে “ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে মিডল্যান্ড...

বিজিআইসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি) গত ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (১২ জুলাই)...

পোশাক খাতের উন্নয়নে চীনা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার ওপর জোর বিজিএমইএ’র

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নতুন বিনিয়োগ, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং টেকসই শিল্পায়নের সুযোগ সম্প্রসারণে বিজিএমইএ ও ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওকাইব)-এর মধ্যে একটি মতবিনিময়...

Recent Comments