Sunday, July 12, 2026
Home পুঁজিবাজার সূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে ১৬০০ কোটি

সূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে ১৬০০ কোটি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৯টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে,রবিবার (১২ জুলাই) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৫ দশমিক ১৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৪৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১১৯২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২২ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১ হাজার ৬৬৯ কোটি ৬৩ লক্ষ ৭৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৪২৮ কোটি ৪৬ লক্ষ ৮৪ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩১২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৯ টি কোম্পানির, বিপরীতে ১৫৬টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে ১৬০০ কোটি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৯টি কোম্পানির...

ইসলামী ব্যাংকিংয়ে দক্ষতা বাড়াতে মিডল্যান্ড ব্যাংকের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শরীয়াহ্-ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দিতে “ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে মিডল্যান্ড...

বিজিআইসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি) গত ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (১২ জুলাই)...

পোশাক খাতের উন্নয়নে চীনা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার ওপর জোর বিজিএমইএ’র

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নতুন বিনিয়োগ, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং টেকসই শিল্পায়নের সুযোগ সম্প্রসারণে বিজিএমইএ ও ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওকাইব)-এর মধ্যে একটি মতবিনিময়...

Recent Comments