Saturday, May 23, 2026
Home জাতীয় বেসরকারি মেডিক্যালে ভর্তি, কাল এসএমএস পাঠানো শুরু

বেসরকারি মেডিক্যালে ভর্তি, কাল এসএমএস পাঠানো শুরু

দেশের বেসরকারি মেডিকেল কলেজে ফাঁকা আসনে নতুন করে দেশীয় শিক্ষার্থীদের ভর্তি আবেদন ইতোমধ্যে শেষ হয়েছে। ভর্তিচ্ছুদের শিক্ষার্থীদের প্রাথমিক নির্বাচন শেষে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের মুঠোফোনে নিশ্চায়নের এসএমএস পাঠানো শুরু হবে ২৩ জুন।

শুক্রবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১৩ তারিখ নিশ্চায়ন এসএমএস পাঠানোর কথা জানানো হলেও তা হয়নি। তাই পূর্বে ঘোষিত তারিখ পরিবর্তন করে নতুন এ তারিখ ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সের শূন্য আসনে নিজ অর্থায়নে ভর্তিচ্ছু দেশি শিক্ষার্থীদের ফের অনলাইন আবেদন টেলিটকের মাধ্যমে ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। আগামী ২৩ জুন নির্বাচিত শিক্ষার্থীদের প্রাথমিক নির্বাচন শেষে নিশ্চায়নের জন্য এসএমএস পাঠানো হবে।

এর আগের বিজ্ঞপ্তিতে কারিগরি ত্রুটির কারণে সব তারিখই পরিবর্তন হতে পারে বলেও সেসময় উল্লেখ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

টাকার বিপরীতে এক বছরে রুপির দাম কমেছে ১০%

ভারতীয় রুপির দরপতন এখন আর শুধু মার্কিন ডলারের বিপরীতেই সীমাবদ্ধ নেই; বরং পাকিস্তানি রুপি এবং বাংলাদেশি টাকার বিপরীতেও কমছে ভারতীয় রুপির মান। গত এক...

শনিবারের মধ্যে বিদ্যুৎ বিল না দিলে জরিমানা

আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির আগে নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের প্রতি বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। শুক্রবার (২২ মে) এক বার্তায়...

পাওয়ার গ্রিডকে ১৫২৯ কোটি টাকার শেয়ার ইস্যুর সম্মতি দিয়েছে বিএসইসি

রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডকে সরকারের অনুকূলে ১ হাজার ৫২৯ কোটি ১৯ লাখ ৪২ হাজার ৩৭০ টাকার অগ্রাধিকারমূলক শেয়ার...

অগ্রণী ব্যাংকের ইসলামী ব্যাংকিং ইউনিটের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ৪৮তম সভা

অগ্রণী ব্যাংক পিএলসির ইসলামী ব্যাংকিং ইউনিটের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। অগ্রণী ব্যাংকের...

Recent Comments