Sunday, July 12, 2026
Home কর্পোরেট মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল সিকিউরড ক্রেডিট কার্ডের উদ্বোধন

মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল সিকিউরড ক্রেডিট কার্ডের উদ্বোধন

মিডল্যান্ড ব্যাংকের (এমডিবি) ডিজিটাল সিকিউরড ক্রেডিট কার্ডের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ কার্ডের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন, চিফ টেকনোলজি অফিসার (সিটিও) নাজমুল হুদা সরকার, রিটেইল ডিস্ট্রিবিউশনের প্রধান মো. রাশেদ আকতার এবং হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান এ ডিজিটাল সিকিউরড ক্রেডিট কার্ডের উদ্বোধন করেন।

এসময়ে নতুন এই সেবাটির জন্য বিশেষভাবে ডিজাইনকৃত প্ল্যাকার্ড যৌথভাবে উন্মোচন করা হয়। এখন থেকে ব্যাংকের গ্রাহকরা মিডল্যান্ড ব্যাংকের মোবাইল অ্যাপের (মিডল্যান্ড অনলাইন) মাধ্যমে যেকোন সময় যেকোন স্থান থেকে তার ডিপিএস অথবা এফডিআরের বিপরীতে ডিজিটাল সিকিউরড ক্রেডিট কার্ড সেবাটি গ্রহণ করতে পারবেন।

ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান বলেন, প্রযুক্তি নির্ভর সমাধান বাস্তবায়নে মিডল্যান্ড ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ব্যাংকটি তার গ্রাহকদের বিভিন্ন ধরনের ব্যাংকিং চাহিদা মেটাতে একাধিক কাস্টমাইজড সমাধান প্রদান করে থাকে। ব্যাংকের প্রযুক্তিগত অগ্রগতির অধীনে ডিজিটাল সিকিউরড ক্রেডিট কার্ড একটি নতুন সংযোজন।

অনুষ্ঠানে ব্যাংকের কার্ড ও আইটি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। রোববার (১২...

বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী...

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে অংশ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Recent Comments