Sunday, July 26, 2026
Home জাতীয় দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও তুরস্ক

দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও তুরস্ক

বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা নিয়ে কাজ করার বিষয়ে একমত হয়েছে। শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এসব বিষয় গুরুত্ব পায়।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান নেতৃত্ব দেন। আলোচনা শেষে যৌথ সংবাদ সম্মেলনে উভয় দেশের মন্ত্রীরা সম্পর্কের নতুন সম্ভাবনা ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।

ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন আরও গভীর ও বহুমাত্রিক সহযোগিতার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি জানান, বর্তমান সরকার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক সম্পর্ক জোরদারে কাজ করছে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে এফটিএ অথবা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) নিয়ে আলোচনা হয়েছে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রযুক্তি, শিল্প, অবকাঠামো এবং বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতেও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়েছে।

অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিরক্ষা শিল্প, প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে এবং আঙ্কারা এসব ক্ষেত্রে অংশীদারিত্ব সম্প্রসারণে আগ্রহী।

রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে ফিদান বলেন, মানবিক কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের লক্ষ্যে তুরস্কের সমর্থন অব্যাহত থাকার আশ্বাস দেন।

এছাড়া গাজাসহ মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগ ও সংলাপের ওপর গুরুত্বারোপ করেন।

দুই দেশের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন এই সফরের মাধ্যমে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন গতি পাবে এবং অর্থনীতি, উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আরও বিস্তৃত অংশীদারিত্বের পথ সুগম হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসনের ঘোষণা

প্রবাসীদের জরুরি প্রয়োজনে অবস্থান ও রাত্রিযাপনের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ঢাকার আশকোনা হজ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসীকল্যাণ ও...

নতুন কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা পুঁজিবাজারে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করবে: বিএসইসি চেয়ারম্যান

প্রস্তাবিত ‘বিএসইসি কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬’ প্রণয়নের মাধ্যমে দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং টেকসই সুশাসনের প্রয়োগ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ...

ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে এনসিসি ব্যাংক ও পিকেএসএফের চুক্তি

দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারণ এবং ঋণপ্রবাহ সহজতর করার লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর মধ্যে ২০২৬-২৭...

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি।...

Recent Comments