Wednesday, July 15, 2026
Home জাতীয় বিতর্কের মুখে ঢাবি নিয়ে মন্তব্য প্রত্যাহার ববি হাজ্জাজের

বিতর্কের মুখে ঢাবি নিয়ে মন্তব্য প্রত্যাহার ববি হাজ্জাজের

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া মন্তব্য ঘিরে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মুখে অবশেষে নিজের বক্তব্য প্রত্যাহার করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মর্যাদা ও জাতি গঠনে অবদানকে খাটো করা তার উদ্দেশ্য ছিল না। বরং বিশ্ববিদ্যালয়টিকে আরও গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরতেই তিনি মন্তব্য করেছিলেন।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে প্রতিমন্ত্রী এ ব্যাখ্যা দেন। তিনি জানান, সম্প্রতি ‘SameerScane’ নামের একটি পডকাস্টে দেওয়া তার কিছু বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। অনেকেই বক্তব্যের আংশিক অংশ দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এর ফলে বিতর্কের সৃষ্টি হয়েছে।

ববি হাজ্জাজ বলেন, পডকাস্টে দেওয়া মন্তব্য ছিল সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। এটি কোনোভাবেই সরকারের আনুষ্ঠানিক অবস্থান বা নীতির প্রতিফলন নয়। তিনি দাবি করেন, তার বক্তব্যের মূল লক্ষ্য ছিল দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এবং গবেষণার ঘাটতির বিষয়টি তুলে ধরা।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে দেশের উচ্চশিক্ষা খাত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। একাডেমিক উৎকর্ষের পরিবর্তে রাজনৈতিক বিবেচনা অনেক ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে। শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও গবেষণার মান নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। একইসঙ্গে প্লেজারিজমসহ অনৈতিক একাডেমিক চর্চারও সমালোচনা করেন তিনি।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও অবদানের প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি চান বিশ্ববিদ্যালয়টি বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী অবস্থান তৈরি করুক। এজন্য সততা, মেধা, গবেষণার মান ও বুদ্ধিবৃত্তিক স্বাধীনতাভিত্তিক একাডেমিক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সবশেষে তিনি বলেন, তার বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন বা মর্মাহত হয়েছেন তাদের প্রতি সম্মান জানিয়ে তিনি ওই মন্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিচ্ছেন। একইসঙ্গে ভবিষ্যতে এ বিষয়ে আর কোনো ভুল বোঝাবুঝি বা বিতর্ক না হওয়ার আশাও প্রকাশ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

উৎপাদনক্ষমতা বাড়াবে এনভয় টেক্সটাইলস

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ২৫৪তম বৈঠকে এই সিদ্ধান্ত...

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের...

Recent Comments