Friday, May 22, 2026
Home পুঁজিবাজার পুঁজিবাজারে কমতে পারে আইপিও প্রবাহ

পুঁজিবাজারে কমতে পারে আইপিও প্রবাহ

পুঁজিবাজারে ভালো কোম্পানির তালিকাভুক্তিকে উৎসাহিত করার লক্ষ্যে তালিকাভুক্ত কোম্পানি ও অ-তালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর হারের ব্যবধান বাড়ানোর তাগিদ দিচ্ছিলেন বাজার সংশ্লিষ্টরা। কিন্তু কর হারের ব্যবধান না বেড়ে উল্টো আড়াই শতাংশ কমেছে। তাতে পুঁজিবাজারে নতুন কোম্পানিগুলো তালিকাভুক্ত হতে আগ্রহ হারাবে। ফলে প্রত্যাশিত ভালো কোম্পানির তালিকাভুক্তির বিপরীতে কমে যেতে পারে পুঁজিবাজারের আইপিও প্রবাহ।

গতকাল বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে তার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। তাতে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির করহারের পার্থক্য কমিয়ে আনার কথা জানান। তিনি বলেন, ঘোষিত বাজেটে শর্তসাপেক্ষে তালিকাবহির্ভূত কোম্পানির (পাবলিকলি ট্রেডেড নয়) আয় করের হার ২৭ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এদিকে বর্তমানে নির্দিষ্ট কিছু শর্ত পরিপালন করলে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ২০ শতাংশ হারে কর দিতে হয়। আর শর্ত পরিপালনে ব্যর্থ হলে কর দিতে হয় ২২ দশমিক ৫০ শতাংশ হারে। অন্যদিকে তালিকাবহির্ভূত কোম্পানিগুলোকে কর দিতে হয় ২৭ দশমিক ৫০ শতাংশ হারে। সে হিসেবে তালিকাভুক্ত হলে একটি কোম্পানি ৭ দশমিক ৫০ শতাংশ কর ছাড় পায়।

অর্থমন্ত্রী তালিকাভুক্ত কোম্পানির কর হার বাড়িয়ে ২২ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা এবং শর্ত পরিপালন করলে ২০ শতাংশ হারে করের প্রস্তাব করেছেন। অন্যদিকে তালিকাবহির্ভূত কোম্পানিগুলোর উপর ২৭ দশমিক ৫০ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করেছেন। এ প্রস্তাব অনুমোদিত হলে কোনো কোম্পানি তালিকাভুক্ত হলে মাত্র ৫ শতাংশ কর ছাড় পাবে। অর্থাৎ কর ছাড়ের হার ২ দশমিক ৫০ শতাংশ কমে যাবে।

কয়েক বছর আগেও তালিকাভুক্ত কোম্পানি ও তালিকাবহির্ভুত কোম্পানির মধ্যে কর হারের ব্যবধান ছিল ১০ শতাংশ। অর্থাৎ কোনো কোম্পানি তালিকাভুক্ত হলে ১০ শতাংশ কর ছাড় পেতো। এটি কমতে কমতে এখন ৫ শতাংশে নামছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির করহার ব্যবধানের কারনে অনেক ভালো কোম্পানি শেয়ারবাজারে আসতে চাইবে না। এতে শেয়ারবাজারের উন্নয়ন কার্যক্রমে কিছুটা হলেও বিঘ্ন ঘটবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে ‘অর্থপাচার ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কর্মকর্তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও কমপ্লায়েন্স শক্তিশালী করার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি রাজশাহীতে অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে একটি প্রশিক্ষণের...

প্রাইম ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ব্যাংক পিএলসি.-এর ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় ৩৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। ব্যাংকটি এক...

সাবমেরিন ক্যাবল সংযোগের দুই দশক পূর্ণ করলো বাংলাদেশ

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন...

কমিউনিটি ব্যাংকের SICIP উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় পরিচালিত “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)” এর আওতায় “এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম”-এর সমাপনী...

Recent Comments