Saturday, July 4, 2026
Home পুঁজিবাজার সিএসই শরীয়াহ সূচকে যুক্ত হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজসহ ৩ কোম্পানি

সিএসই শরীয়াহ সূচকে যুক্ত হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজসহ ৩ কোম্পানি

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনা করে শরিয়াহ সূচক সমন্বয় করেছে । এতে নতুন করে যুক্ত হয়েছে তিনটি কোম্পানি। একই সঙ্গে বাদ পড়েছে আগের ১২টি কোম্পানি।

সিএসই সূত্রে  জানা গেছে , ৩৮৭টি তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে সমন্বয়ের পর সিএসইর শরিয়াহ সূচকে মোট কোম্পানি সংখ্যা দাঁড়িয়েছে ১০৩টি। আগামী ৩ জুন থেকে শরিয়াহ সূচকটি কার্যকর হবে।

শরিয়াহ সূচকে নতুন যুক্ত হওয়া কোম্পানি তিনটি হলো— এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি ও সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।

অন্যদিকে বাদ পড়া কোম্পানিগুলো হলো— বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, বারাকা পাওয়ার লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড, মালেক স্পিনিং পিএলসি, এমজেএল বাংলাদেশ পিএলসি, নাভানা সিএনজি লিমিটেড, অলিম্পিক একসেসরিজ লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি এবং সায়হাম কটন মিলস লিমিটেড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সরকারি কাজে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

সরকারি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, জনগণের আস্থা ধরে...

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত...

খামেনির শেষবিদায়ে কান্নায় ভেঙে পড়লেন ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে কেন্দ্র করে রাজধানী তেহরানজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শুক্রবার (৩ জুলাই) তেহরানের...

জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

Recent Comments