Saturday, May 9, 2026
Home জাতীয় সৌদিতে বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

সৌদিতে বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও হজযাত্রীদের নিরাপত্তায় সৌদি আরব যে হজ বিধিমালা জারি করেছে, তা মেনে চলতে বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদিতে বসবাসকারী ও ভিজিটরদের জন্য দাপ্তরিক অনুমতিবিহীন হজের উদ্যোগের বিষয়ে কঠিন শাস্তির বিধান যুক্ত করেছে সৌদি সরকার।

ধর্ম মন্ত্রণালয় বলছে, এবারের বিধিমালায় সৌদি সরকারের কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থার আভাস মিলেছে। বিধি অমান্যকারী বিদেশি নাগরিকদের সৌদি থেকে বের করে দেওয়া কিংবা ১০ বছর পর্যন্ত দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে।

অবৈধ হজযাত্রী ছাড়াও যেসব ব্যক্তি অবৈধ হজযাত্রী পরিবহন, আবাসন কিংবা অন্য কোনো সহায়তা দেবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করবে সৌদি সরকার। এ ক্ষেত্রে এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

এমনকি একাজে ব্যবহৃত যানবাহন আইনানুগভাবে বাজেয়াপ্ত করার কথা বলেছে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।বিধি অনুযায়ী অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই কেবল মক্কা ও অন্যান্য পবিত্র স্থানে প্রবেশ করতে পারবেন। এ নিয়ন্ত্রণ ব্যবস্থা ১ জিলক্বদ থেকে ১৪ জিলহজ্জ পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে বৈধ হজের অনুমতি ছাড়া ভিজিটি ভিসাধারী ব্যক্তিরা মক্কায় প্রবেশ কিংবা অবস্থান করতে পারবেন না।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেদেশের নাগরিক, বিদেশি বাসিন্দা ও সব ভিসাধারীকে এই বিধান মেনে চলার অনুরোধ জানিয়েছে। জনসাধারণকে গুরুত্বপূর্ণ এলাকার ক্ষেত্রে ৯১১ এবং অন্যান্য স্থানের ক্ষেত্রে ৯৯৯ নম্বরে ফোন করে আইন অমান্যকারীদের বিষয়ে তথ্য দিতে উদ্বুদ্ধ করেছে এ মন্ত্রণালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিশ্বজুড়ে মালিকদের র‍্যাম্পওয়াক! “From Million To Annual Million” স্ট্র্যাটেজি লঞ্চ ইভেন্ট ও OMODA 4 রোলিং-অফ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন

২৬ এপ্রিল ২০২৬, উহু — “From Million To Annual Million” স্ট্র্যাটেজি লঞ্চ ইভেন্ট এবং OMODA 4 রোলিং-অফ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, যা চেরি ইন্টারন্যাশনাল...

বিএনপির সাংগঠনিক সভা আজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবার দলের সাংগঠনিক দায়িত্বশীল নেতাদের নিয়ে মতবিনিময়সভা...

জনতা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

বীমা খাতে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স পিএলসির পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সম্প্রতি অনুষ্ঠিত পর্ষদ সভায় কোম্পানিটির...

‘বসুন্ধরা’ নামে স্থাপন হচ্ছে নতুন থানা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেছেন, ‌রাজধানীতে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বসুন্ধরা এলাকায় ভাটারা, বাড্ডা এবং খিলক্ষেতের...

Recent Comments