Saturday, May 9, 2026
Home কর্পোরেট প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু হলো ‘আইপিডিসি ইনফিনিট’

প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু হলো ‘আইপিডিসি ইনফিনিট’

আনুষ্ঠানিকভাবে ‘আইপিডিসি ইনফিনিট’র সূচনা করলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এটি প্রিমিয়াম গ্রাহকদের জন্য তৈরি একটি এক্সক্লুসিভ ফাইন্যান্সিয়াল সেগমেন্ট, যেখানে ব্যক্তিকেন্দ্রিক সেবার এক অনন্য অভিজ্ঞতা পাওয়া যাবে।

গ্রাহকদের আর্থিক পরিকল্পনা, জীবনধারা ও প্রত্যাশা পূরণের লক্ষ্যে এই সেগমেন্টকে দুটি ভাগে ভাগ করা হয়েছে- ‘এলিট’ ও ‘ইনফিনিট’। এর মাধ্যমে গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী আর্থিক সমাধানের পাশাপাশি একটি প্রিমিয়াম লাইফস্টাইল ইকোসিস্টেমের সুবিধাও উপভোগ করতে পারবেন।

‘আইপিডিসি ইনফিনিট’র আওতায়, গ্রাহকরা ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার, ডোরস্টেপ ব্যাংকিং সাপোর্ট, প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট, এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস ছাড়াও ট্রাভেল ও ডাইনিংয়ে বিশেষ অফার, হেলথকেয়ার সুবিধা, লাইফস্টাইল প্রিভিলেজসহ বিভিন্ন এক্সক্লুসিভ সেবা ও সুবিধা পাবেন।

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’এর ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “গ্রাহকদের সাথে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করার লক্ষ্যে আমরা ‘আইপিডিসি ইনফিনিট’ সেগমেন্টটি চালু করেছি। বর্তমানে প্রিমিয়াম গ্রাহকরা কেবল আর্থিক সেবাই নয়, পাশাপাশি আলাদা গুরুত্ব, ব্যক্তিকেন্দ্রিক অভিজ্ঞতা সেবা ও আধুনিকতা প্রত্যাশা করেন। আইপিডিসি ইনফিনিট চালুর মাধ্যমে আমরা সেই প্রত্যাশা পূরণে সফল হবো বলে আমি আশাবাদী।’

এই উদ্যোগের মাধ্যমে, আইপিডিসি অভিজ্ঞতাভিত্তিক রিলেশনশিপ ব্যাংকিংয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল এবং গ্রাহকদের সাথে তাদের সম্পর্ক আরো দৃঢ় হওয়ার পাশাপাশি এক্সক্লুসিভিটি ও পার্সোনালাইজড কেয়ার আরো উন্নত হবে বলে আশা করা যাচ্ছে। গ্রাহক অভিজ্ঞতাকে আরো উন্নত করতে আইপিডিসি ফাইন্যান্স দেশের শীর্ষস্থানীয় হসপিটালিটি, ট্রাভেল, ডাইনিং, হেলথকেয়ার ও লাইফস্টাইল ব্র্যান্ডগুলোর সাথে অংশীদারিত্ব করেছে। এর ফলে, গ্রাহকরা প্রিমিয়াম সেবা-সুবিধা ও অফার উপভোগ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিশ্বজুড়ে মালিকদের র‍্যাম্পওয়াক! “From Million To Annual Million” স্ট্র্যাটেজি লঞ্চ ইভেন্ট ও OMODA 4 রোলিং-অফ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন

২৬ এপ্রিল ২০২৬, উহু — “From Million To Annual Million” স্ট্র্যাটেজি লঞ্চ ইভেন্ট এবং OMODA 4 রোলিং-অফ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, যা চেরি ইন্টারন্যাশনাল...

বিএনপির সাংগঠনিক সভা আজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবার দলের সাংগঠনিক দায়িত্বশীল নেতাদের নিয়ে মতবিনিময়সভা...

জনতা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

বীমা খাতে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স পিএলসির পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সম্প্রতি অনুষ্ঠিত পর্ষদ সভায় কোম্পানিটির...

‘বসুন্ধরা’ নামে স্থাপন হচ্ছে নতুন থানা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেছেন, ‌রাজধানীতে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বসুন্ধরা এলাকায় ভাটারা, বাড্ডা এবং খিলক্ষেতের...

Recent Comments