Wednesday, May 20, 2026
Home কর্পোরেট স্যামসাং টিভিতে ১০ হাজার টাকা ছাড়

স্যামসাং টিভিতে ১০ হাজার টাকা ছাড়

বসন্ত ও ভালোবাসা দিবসের আমেজে রয়েছে সারাদেশ। খুব শিগগিরই ঈদ উৎসবও চলে আসছে। এমন উৎসবমুখর সময়ে টেলিভিশন এক অন্যতম অনুসঙ্গ হয়ে পড়ে। গ্রাহকদের এই চাহিদার কথা মাথায় রেখে স্যামসাংয়ের ৪৩” সিইউ৭৫০০ ক্রিস্টাল ইউএইচডি স্মার্ট টিভিটি পাওয়া যাবে ১০ হাজার টাকা ছাড়ে। টিভিটির পূর্বমূল্য ছিল ৫৬ হাজার ৯০০ টাকা হলে বর্তমানে ৪৬ হাজার ৯০০ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা।

৪৩” সিইউ৭৫০০ ক্রিস্টাল ইউএইচডি স্মার্ট টিভিতে রয়েছে ‘পারকালার’ ফিচার। এ ফিচার স্ক্রিন কালার আরও সমৃদ্ধ করে তোলার মাধ্যমে ঝকঝকে ও প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা নিশ্চিত করবে। বর্তমানে, বেশিরভাগ কনটেন্টই নির্মাণ করা হচ্ছে ফোরকে-তে। সেক্ষেত্রে, বাংলাদেশের দর্শকদের সুযোগ এসেছে ফোরকে কনটেন্ট উপভোগের। কিন্তু দেশের কনটেন্ট ও কেবল চ্যানেলের আউটপুট ফোরকে প্রযুক্তিতে তৈরি হচ্ছে না। তবে, স্যামসাং সিইউ৭৫০০ টিভির প্রযুক্তি ফোরকে না হওয়া সত্ত্বেও এসব কনটেন্টের ক্ষেত্রে অনেকটাই ফোরকে কনটেন্টের মতো আউটপুট দেয়। এখন এ অফারের মাধ্যমে এইচডি ও এফএইচডি টিভির দামের ব্যবধানও কমে এসেছে। তাই, ক্রেতারা এখন হ্রাসকৃত মূল্যে ৪৩” সিইউ৭৫০০ টিভি কিনে উপভোগ করতে পারবেন দুর্দান্ত অভিজ্ঞতা।

পছন্দের সকল কনটেন্ট খুব সহজেই এক জায়গায় পেতে টিভিটিতে রয়েছে দ্য স্মার্ট হাব, পাওয়ার্ড বাই টাইজেন। গেইম, সিনেমা অথবা টিভি সিরিজ খুঁজতে সময় নষ্ট না করে সেটা উপভোগ করার সময় বাড়াতে রয়েছে কনটেন্ট কিউরেশন ও ডিসকভারি। এ ছাড়াও, টিভি দেখার পাশাপাশি স্মার্ট থিংস -এর মাধ্যমে আপনার বাড়ির সকল স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন খুব সহজেই।

উল্লেখ্য, থ্রি-সাইড বেজেললেস ডিজাইনে তৈরি করা হয়েছে এই ৪৩” সিইউ৭৫০০ ক্রিস্টাল ইউএইচডি স্মার্ট টিভি। ফলে, বিনোদনকে আরও প্রাণবন্ত করে তোলার পাশাপাশি এই টেলিভিশন আপনার ঘরকে করে তুলবে আরও নান্দনিক। সেই সাথে, কন্টেন্টের ধরন বিবেচনা করে সেটার সাউন্ডকে আরও উন্নত করে তুলবে এই টিভির অ্যাডাপ্টিভ সাউন্ড।

অফারটি নিয়ে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকসের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ক্রেতাদের প্রতি আমাদের নিরন্তর ভালোবাসা প্রকাশের প্রচেষ্টায় এ ক্যাম্পেইন নিয়ে এসেছি আমরা। ক্রেতাদের অটুট সমর্থনের কারণেই আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি এবং এ ফেব্রুয়ারিতে এমন একটি বিশেষ অফার নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। ভালোবাসার মাস ও চমৎকার একটি ঋতুর শুরুতে আমরা মানুষের জীবনযাত্রাকে আরও সমৃদ্ধ করে তুলতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তিন বছরের মধ্যে মাংস রপ্তানি করবে বাংলাদেশ: প্রাণিসম্পদ মন্ত্রী

আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিদেশে মাংস রপ্তানির সম্ভাবনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, কোনো...

লাইসেন্স ছাড়া বিমান টিকিট বাণিজ্যে শতকোটি টাকার লেনদেন

দেশে কার্যক্রম চালানো একাধিক আন্তর্জাতিক এয়ারলাইন্সের স্থানীয় জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বৈধ লাইসেন্স নবায়ন ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে সরকারের বিপুল...

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তুমুল প্রতিবাদ ভোক্তাদের

রাজধানীতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবকে কেন্দ্র করে শুরু হওয়া গণশুনানিতে ভোক্তা প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন ও বিশেষজ্ঞদের তীব্র আপত্তির মুখে পড়েছে বিদ্যুৎ খাতের সংশ্লিষ্ট সংস্থাগুলো।...

সুশৃঙ্খল বাহিনীর জন্য চেইন অফ কমান্ড ও ডিসিপ্লিন অনিবার্য

গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান সুশৃঙ্খল বাহিনীর মূল ভিত্তি হিসেবে ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’-এর ওপর গুরুত্বারোপ...

Recent Comments