Sunday, July 5, 2026
Home অর্থ-বানিজ্য মাসব্যাপী বাণিজ্যমেলার পর্দা নামছে আজ

মাসব্যাপী বাণিজ্যমেলার পর্দা নামছে আজ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসরের পর্দা নামছে আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি)। গত ১ জানুয়ারি মাসব্যাপী এ মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বিতীয়বারের মতো ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে অনুষ্ঠিত মেলার ২৫তম দিনে ব্যবসায়ীরা এক সপ্তাহ সময় বাড়ানোর দাবি জানালেও তা বাড়ায়নি কর্তৃপক্ষ।

গতকাল সোমবার দেখা যায়, বাণিজ্য মেলার আসর সমাপ্ত করার সব প্রস্তুতি শেষ হয়েছে। মেলার প্যাভিলিয়নগুলোয় এ দিন দুপুর পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতাসমাগম ছিল একবারে কম। তবে বিকেল থেকে বাড়তে শুরু করে। ক্রেতা-দর্শনার্থী আকর্ষণে স্টল মালিকরা পণ্যে দিয়েছেন বিশেষ ছাড়। লোভনীয় ছাড় পেয়ে ক্রেতাদের কেনাকেটা করতে দেখা যায়।ব্যবসায়ীরা তবু সন্তুষ্ট নন।

এবারের বাণিজ্যমেলায় ১০টি দেশের ১৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। মেলায় বিদেশি প্রতিষ্ঠানের জন্য ১৭টি প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। এছাড়া দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের জন্য দু’টি হলের বাইরে মিলে মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। মেলা চলেছে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাউথইস্ট ব্যাংকের ‘ব্যামেলকো সম্মেলন’ সম্পন্ন

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং নিয়ন্ত্রক নির্দেশনা বাস্তবায়নে ‘ব্যামেলকো সম্মেলন-২০২৬’ আয়োজন করেছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের...

বরিশালের কমিশনারসহ পুলিশের ৬ ডিআইজিকে বদলি

পুলিশ প্রশাসনে উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। নতুন আদেশে ছয়জন ডিআইজিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও রেঞ্জে বদলি করা হয়েছে। একই সঙ্গে বরিশাল মেট্রোপলিটন...

ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। এ সংক্রান্ত একটি পরিপত্র রোববার (৫ জুলাই) জারি...

মতিউরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগ গঠন ২১ জুলাই

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ হয়েছে। এ...

Recent Comments