Tuesday, June 23, 2026
Home জাতীয় পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু ১ জুলাই: প্রধানমন্ত্রী

পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু ১ জুলাই: প্রধানমন্ত্রী

চারদিনের বিরতির পর জাতীয় সংসদের অধিবেশন পুনরায় শুরু হলে প্রাথমিক শিক্ষা ও উপকূল ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫)’ বাস্তবায়ন শুরু হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৩ লাখ ৭৬ হাজার শিক্ষক কর্মরত আছেন। এর মধ্যে ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় ইতোমধ্যে প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নতুন কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট শিক্ষকদেরও পর্যায়ক্রমে প্রশিক্ষণের আওতায় আনা হবে।

চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী-এর এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য দেন। তিনি আরও জানান, সরকারের লক্ষ্য হচ্ছে প্রাথমিক পর্যায়ে শিক্ষাদানের গুণগত মান বাড়ানো এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় সক্ষম করে তোলা। অন্যদিকে, উপকূলীয় অঞ্চলের উন্নয়ন নিয়েও সংসদে আলোচনা হয়। বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম জানতে চান, উপকূল ব্যবস্থাপনার জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের পরিকল্পনা আছে কিনা।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রসম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে সরকার ‘সুনীল অর্থনীতি’ বা ব্লু ইকোনমির উন্নয়নে কাজ করছে। পাশাপাশি Maritime Spatial Planning (MSP) কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন ও পরিবেশ সংরক্ষণে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন হলে ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি বিবেচনায় রয়েছে। সরকারের এ উদ্যোগগুলো দেশের শিক্ষা ও অর্থনীতির দীর্ঘমেয়াদি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়ন সহজ করতে সিটি ব্যাংক, মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা

সিটি ব্যাংক পিএলসি, মিল্ক ভিটা এবং অ্যাগ্রোশিফট সম্প্রতি একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর মাধ্যমে প্রযুক্তিনির্ভর একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তুলে দেশের...

ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করার আহ্বান আইবিসিএফ’র

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর নির্বাহী কমিটি এবং টাস্ক কমিটির সম্মিলিত সভা গত বৃহস্পতিবার (১৮ জুন) আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ের বোর্ড রুমে...

জানুয়ারি–মার্চে ৬৬৯ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি মেটলাইফের

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৬৬৯ কোটি টাকার বেশি বিমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। এই প্রান্তিকে দেশের সব জীবন বিমা প্রতিষ্ঠানের মধ্যে এটিই...

প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিংয়ে চলমান রাষ্ট্রীয় সফরে প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত হতে আজ মঙ্গলবার রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ মঙ্গলবার...

Recent Comments