Thursday, June 25, 2026
Home জাতীয় ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিনের আবারও ৪ দিনের রিমান্ড মঞ্জুর

‘এক-এগারোর’ মাসুদ উদ্দিনের আবারও ৪ দিনের রিমান্ড মঞ্জুর

মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে একই মামলায় চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন নতুন করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক আংশিক মঞ্জুর করে চার দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে মিরপুর-১০ নম্বরের ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় আসামিরা বিভিন্ন দিক থেকে গুলি চালায়। এতে আন্দোলনে অংশগ্রহণকারী দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয় এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তার মৃত্যু হয়।

ঘটনার প্রায় এক বছর পর, ২০২৫ সালের ৬ জুলাই নিহতের স্ত্রী মোছা. লিজা মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর তদন্তের অগ্রগতির ভিত্তিতে মাসুদ উদ্দিন চৌধুরীকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। এর আগে গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন পল্টন মডেল থানার একটি মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পরে পর্যায়ক্রমে দ্বিতীয় দফায় ছয় দিন এবং তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড দেওয়া হয়। সর্বশেষ ৭ এপ্রিল পল্টন থানার মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হলে দেলোয়ার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে নতুন করে রিমান্ড দেওয়া হয়।বর্তমানে মামলার তদন্ত চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

Recent Comments