Wednesday, April 15, 2026
Home কর্পোরেট কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’

কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’

ঢাকা, ৭ এপ্রিল ২০২৬ – টাঙ্গাইলের জেলা শিল্পকলা একাডেমিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’। বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ সম্মেলনে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

সম্মেলনে দেশের ৩৪টি ব্যাংক এবং টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক হিসাবের গুরুত্ব সম্পর্কে ধারণা প্রদান করাই ছিলো অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের পরিচালক জনাব মোঃ ইকবাল মহসীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের অতিরিক্ত পরিচালক জনাব কাজী মুতমাইন্না তাহমিদা, সহকারী পরিচালক জনাব মোঃ ইমরুল হাসান, বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের সহকারী পরিচালক জনাব মোঃ আকরাম হোসেন এবং টাঙ্গাইল জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো. হারুনুর রশিদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত; হেড অব এসএমই হোসেন-আল-সাফীর চৌধুরী, হেড অব অপারেশনস্ অ্যান্ড ডিক্যামেলকো শরফুদ্দিন মো: রেদওয়ান পাটওয়ারী; হেড অব অ্যান্ড ইনস্পেকশন মোহাম্মদ আব্দুল মজিদ, হেড অব এগ্রিকালচার শরীফ হাসান মামুন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব, অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি ব্যাংক হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের উৎসাহিত করতে টি-শার্ট, ক্যাপ, ব্যাগ ও ক্রেস্ট বিতরণ করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেও প্রদান করা হয় বিশেষ পুরস্কার। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান নীতিমালার আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নতুন কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দেশের...

ভূমি অফিসের দুর্নীতির লাগাম টেনে ধরতে পদক্ষেপ নেওয়া হয়েছে: ভূমিমন্ত্রী

উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম ও দুর্নীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বুধবার...

এনআরবি ব্যাংকের পরিচালক ফেরদৌস আরা বেগম সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি

এনআরবি ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক মিসেস ফেরদৌস আরা বেগম ‘বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরাম’-এর ২০২৬-২৭ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন। ফেরদৌস আরা বেগম বাংলাদেশের...

ধীর গতিতে তেল পরিশোধনের কাজ চললেও সরবরাহে সমস্যা নেই: জ্বালানি বিভাগ

বৈশ্বিক অস্থিরতার মধ্যে অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত হলেও দেশের জ্বালানি তেল সরবরাহে কোনো বিরূপ প্রভাব পড়বে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। একমাত্র রাষ্ট্রায়ত্ত পরিশোধনাগার...

Recent Comments