Sunday, May 31, 2026
Home জাতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশে সংসদের অনুমোদন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশে সংসদের অনুমোদন

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা আটটি অধ্যাদেশকে আইনে রূপ দিতে জাতীয় সংসদে সংশ্লিষ্ট বিলগুলো পাস হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনের সকালের বৈঠকে বিলগুলো কণ্ঠভোটে অনুমোদন পায়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে দফাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় এগুলো নিয়ে সংসদে আলোচনা ছাড়াই দ্রুত পাস করা হয়। একই অধিবেশনে মোট নয়টি বিল অনুমোদিত হয়।

অধিবেশনের শুরুতে পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল’ পাসের প্রস্তাব উত্থাপন করেন, যা কণ্ঠভোটে গৃহীত হয়। পরে আইনমন্ত্রী আসাদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ একাধিক সংশোধনী বিল সংসদে উপস্থাপন করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী বিল প্রসঙ্গে তিনি বলেন, এতে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় ‘গুম’ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিচার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। তিনি সরকারের পক্ষ থেকে গুমের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন।

এ সময় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আইনমন্ত্রীর বক্তব্যকে অনাহূত বলে মন্তব্য করেন। জবাবে আইনমন্ত্রী বলেন, সরকারের সদিচ্ছা নিয়ে বাইরে যে প্রশ্ন উঠছে, তার প্রেক্ষিতেই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের আলোচনায় সংযত থাকার আহ্বান জানান।

পাস হওয়া অন্যান্য বিলের মধ্যে ছিল কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, সিভিল কোর্টস, রেজিস্ট্রেশন এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সংশোধনী বিল। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কয়েকটি বিলও পাস হয়েছে, যেগুলোর বেশিরভাগই প্রতিষ্ঠানগুলোর নাম সংশোধনসংক্রান্ত।

স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ কয়েকটি বিল উত্থাপন করেন। পরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সিলেটের একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল সংসদে পাসের প্রস্তাব দেন, যা কণ্ঠভোটে গৃহীত হয়। এই বিলগুলো পাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো এখন পূর্ণাঙ্গ আইনে রূপ পেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

Recent Comments