Thursday, June 25, 2026
Home কর্পোরেট সামিট করপোরেশনের ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এএএ’

সামিট করপোরেশনের ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এএএ’

বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট করপোরেশন লিমিটেডের (এসসিএল) ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এএএ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-১’।

ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল) এ ঋণমান নির্ধারণ করেছে। ২০১৫ সাল থেকেই সামিট করপোরেশন দীর্ঘমেয়াদে সর্বোচ্চ ‘‌এএএ’ ঋণমান পেয়ে আসছে।
সিআরআইএসএল গত ২ এপ্রিল সামিট করপোরেশনের সর্বশেষ ঋণমান ঘোষণা করেছে। এ রেটিংয়ের পূর্বাভাস বা আউটলুক ‘স্থিতিশীল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সামিট করপোরেশন লিমিটেড ২৮ বছরেরও বেশি সময় ধরে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে কার্যক্রম পরিচালনা করছে। সামিট করপোরেশনের মূল কোম্পানি সিঙ্গাপুরে নিবন্ধিত সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল। সামিট করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেড। তালিকাভুক্ত কোম্পানিটির অধীনে থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাশাপাশি সামিট করপোরেশনের অধীনে সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেড, সামিট মেঘনাঘাট পাওয়ার-২ কোম্পানি লিমিটেড, সামিট বিবিয়ানা পাওয়ার কোম্পানি লিমিটেড, সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি (প্রাইভেট) লিমিটেড ও সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড রয়েছে।

সামিট করপোরেশনের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২ হাজার ১২ মেগাওয়াট। রিগ্যাসিফিকেশন সক্ষমতা ৫০০ এমএসিএফডি। কোম্পানিটির ৭৬ হাজার টন এইচএফও ও ৬০ হাজার টন ডিজেল সংরক্ষণের সক্ষমতা রয়েছে। কোম্পানিটির বার্ষিক ছয় লাখ টন জ্বালানি সরবরাহের সক্ষমতা রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে সামিট করপোরেশন ৭৬ কোটি ৭০ লাখ ২০ হাজার ডলার আয় করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

Recent Comments