Thursday, June 25, 2026
Home জাতীয় হাম প্রতিরোধে আজ থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

হাম প্রতিরোধে আজ থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ হিসেবে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে দেশের ১৮টি জেলার ৩০টি ঝুঁকিপূর্ণ উপজেলা ও পৌরসভায় একযোগে এ কার্যক্রম চালু হয়। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা প্রদান করা হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচির বিষয়ে শনিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানান, সম্প্রতি যেসব এলাকায় হামের সংক্রমণ তুলনামূলক বেশি দেখা গেছে, সেসব অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে নির্ধারিত বয়সী সব শিশুকে টিকার আওতায় আনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, পূর্বে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় যারা হামের টিকা গ্রহণ করেছে, তারাও এই বিশেষ কার্যক্রমে অংশ নিতে পারবে এবং এতে কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি নেই।

টিকাদানের পাশাপাশি শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে। তবে এ ক্ষেত্রে একটি নির্দেশনা দেওয়া হয়েছে—যেসব শিশু অসুস্থ, শুধু তাদেরকেই ভিটামিন ‘এ’ প্রদান করা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বরগুনা সদর ও পৌরসভাসহ কয়েকটি এলাকা সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে মাদারীপুর, মুন্সীগঞ্জ, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠি ও শরীয়তপুর তুলনামূলকভাবে নিম্ন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। সরকার আশা করছে, সময়োপযোগী এই বিশেষ কর্মসূচির মাধ্যমে হামের বিস্তার দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যাবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments