Wednesday, June 24, 2026
Home জাতীয় বিদেশে মাছ রপ্তানির লক্ষে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

বিদেশে মাছ রপ্তানির লক্ষে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

মৎস্যসম্পদকে টেকসইভাবে উন্নয়ন এবং রপ্তানিমুখী খাতে রূপান্তরের লক্ষ্যে সরকার নতুন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে দেশীয় মাছ রপ্তানি বাড়াতে উৎপাদন বৃদ্ধি ও বাজার ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) লক্ষ্মীপুরের একটি সরকারি মৎস্য প্রকল্প পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি জেলেদের উদ্দেশে ইলিশ আহরণে নির্ধারিত সময় মেনে চলার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, নির্দিষ্ট সময় ইলিশ ধরা থেকে বিরত থাকলে ভবিষ্যতে বড় আকারের মাছ পাওয়া যাবে, যা বাজারে বেশি দামে বিক্রি করা সম্ভব হবে এবং এতে জেলেদেরই আর্থিক লাভ হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, জেলেদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ করা হয়েছে এবং যারা তালিকার বাইরে রয়েছেন, তাদেরও অন্তর্ভুক্ত করার কাজ চলছে। তিনি আশ্বাস দেন, কেউ যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে প্রায় ৪০ হাজার জেলে পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি। অতীতে সহায়তা বিতরণে অনিয়ম থাকলেও এবার স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী। দুই মাসব্যাপী এই সহায়তা কর্মসূচির মাধ্যমে জেলেদের জীবিকা নির্বাহ সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া, প্রতিমন্ত্রী বলেন, মৎস্য খাতে পূর্বের নানা অনিয়ম ও দুর্বলতা দূর করে জনগণের জন্য কার্যকর সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সংশ্লিষ্ট সকলকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের মৎস্যসম্পদকে আরও সমৃদ্ধ করা সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments