Thursday, June 25, 2026
Home জাতীয় যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠছে এবং এর প্রভাব সরাসরি জ্বালানি খাতসহ বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে পড়ছে। তিনি জানান, আন্তর্জাতিক পর্যায়ে সংঘাত ও অস্থিরতার কারণে জ্বালানি বাজারে চাপ তৈরি হলেও বাংলাদেশ পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছে।

শনিবার (৪ এপ্রিল) ফরিদপুর জেলার সালথা ও নগরকান্দা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জোর দিয়ে বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, তবে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি না করার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

প্রতিমন্ত্রী অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে, যা বাজারে অস্থিতিশীলতা তৈরি করছে। তিনি বলেন, “সরকার নিয়মিত নজরদারি চালাচ্ছে এবং যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।” একই সঙ্গে সাধারণ মানুষকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি ক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।কৃষিখাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কৃষকদের জন্য ডিজেল সরবরাহ নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার দিচ্ছে। এতে করে খাদ্য উৎপাদন ব্যাহত হবে না এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি অফিস ঘুরে দেখেন এবং সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিশেষ করে কারিগরি শিক্ষার উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ খাতকে আরও শক্তিশালী করা হবে।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে‌ অবহিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

Recent Comments