Wednesday, June 24, 2026
Home জাতীয় রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির অভিযান

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির অভিযান

রাজধানীতে সড়ক শৃঙ্খলা ফেরাতে ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ব্যাপক অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার (৪ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে শহরের বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

ডিএমপি সূত্র জানায়, রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে সমন্বিতভাবে এ অভিযান পরিচালিত হয়। এতে অবৈধ দখল, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং অননুমোদিত পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে মোট ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ১৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

পুরান ঢাকার লালবাগ ও ওয়ারী এলাকায় পরিচালিত অভিযানে বেশ কয়েকটি দোকান ও ব্যক্তি জরিমানার আওতায় আসে। একইভাবে যাত্রাবাড়ী অঞ্চলেও ফুটপাত দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। রমনা ও মতিঝিল এলাকায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়, যেখানে বহু যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, মিরপুর, তেজগাঁও, গুলশান ও উত্তরা এলাকায়ও ফুটপাত দখলদারদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসব এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয় এবং দখলদারদের সতর্ক করা হয়। কোথাও কোথাও মালামাল জব্দ করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখতে এবং যানজট কমাতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। বিশেষ করে ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের অবৈধ দখল সহ্য করা হবে না। এদিকে নগরবাসীর একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, নিয়মিত এমন অভিযান চালানো হলে রাজধানীতে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

শ্রম আদালতের মামলায় শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। একই মামলায়...

চীনের তালিয়ানে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে তারেক রহমান

চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরেছেন...

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

Recent Comments