Wednesday, June 24, 2026
Home জাতীয় কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক প্রাণ হারান এবং অনেকে গুরুতর আহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার পরপরই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি যোগাযোগ করেন। তিনি স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী এক শোকবার্তায় বলেন, “এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং জাতির জন্য বেদনাদায়ক। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়।” তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে দুর্ঘটনার কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের অবহেলা বা নিরাপত্তা ত্রুটি থাকলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের সব শিল্পকারখানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কদমতলী চৌরাস্তা এলাকায় অবস্থিত কারখানাটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট  কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ২৪ জুন, ২০২৬ বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব...

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

Recent Comments