Thursday, June 11, 2026
Home জাতীয় বাংলাদেশ ছাড়া পৃথিবীর সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ছাড়া পৃথিবীর সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও বাংলাদেশে এখনো সেই চাপ পড়েনি। তিনি দাবি করেন, এটি সরকারের দক্ষ ব্যবস্থাপনার ফল। শনিবার দুপুরে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় অনেক দেশেই জনগণকে বাড়তি খরচ বহন করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন উন্নত দেশেও জ্বালানির মূল্য ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও ভারতের মতো দেশেও জ্বালানি তেলের মূল্য ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে বাংলাদেশে সরকার এখনো সাধারণ মানুষের কথা বিবেচনা করে মূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে। সরকারের লক্ষ্য হলো, যেকোনো বৈশ্বিক সংকটের মধ্যেও দেশের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখা।

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বাংলাদেশের অর্থনীতি এবং প্রবাসী আয়ের ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

তিনি জানান, অনেক প্রবাসী ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েছেন। এ সমস্যার সমাধানে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ চালিয়ে যাচ্ছে, যাতে তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করা যায় এবং তারা নির্বিঘ্নে কাজ চালিয়ে যেতে পারেন।শেষে তিনি বলেন, বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকার দিন-রাত কাজ করছে, যাতে দেশের অর্থনীতি স্থিতিশীল থাকে এবং সাধারণ মানুষ কোনো বড় ধরনের ভোগান্তিতে না পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর

দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।...

বিশেষ মন্ত্রিসভা বৈঠকে নতুন অর্থবছরের বাজেট অনুমোদন

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাজেটের বিভিন্ন...

ভোজ্যতেল, সৌরবিদ্যুৎ, সিম কার্ডসহ একগুচ্ছ খাতে কর মওকুফ হচ্ছে ১০০ শতাংশ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ব্যয় কমাতে একাধিক খাতে কর ও শুল্ক অব্যাহতির প্রস্তাব আসতে পারে। আজ...

ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ডাকটিকিট উন্মোচন

আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬কে সামনে রেখে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত...

Recent Comments