Thursday, June 25, 2026
Home জাতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী

দেশের বর্তমান অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলায় শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।

সরকার ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় জোরদার এবং বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান খুঁজে বের করাই বৈঠকের মূল উদ্দেশ্য বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলমান বৈশ্বিক পরিস্থিতি, জ্বালানি সংকট, মূল্যস্ফীতি এবং উৎপাদন ব্যয়ের ঊর্ধ্বগতির মতো বিষয়গুলো আলোচনার কেন্দ্রে রয়েছে।

বৈঠকে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া দেশের বিভিন্ন খাতের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারাও এতে অংশ নিয়েছেন। তারা নিজ নিজ খাতের সমস্যাবলি তুলে ধরার পাশাপাশি সম্ভাব্য সমাধানের প্রস্তাব উপস্থাপন করছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই বৈঠকের মধ্য দিয়ে ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। এই পরিষদ সরকার ও ব্যবসায়ী মহলের মধ্যে একটি নিয়মিত ও কাঠামোবদ্ধ সংলাপের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

নতুন এই উদ্যোগের মাধ্যমে নীতিনির্ধারণ প্রক্রিয়ায় ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়বে এবং বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি এবং শিল্পখাতের টেকসই উন্নয়নে এ পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকার মনে করছে, যৌথ উদ্যোগ ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। এজন্য সরকারি ও বেসরকারি খাতের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো জরুরি। এই বৈঠককে দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments