Wednesday, June 24, 2026
Home জাতীয় বিএমইউ বহির্বিভাগে অনলাইন টিকেটে এক লাখ রোগীর চিকিৎসা

বিএমইউ বহির্বিভাগে অনলাইন টিকেটে এক লাখ রোগীর চিকিৎসা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর বহির্বিভাগে ভিড় এড়াতে রোগীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টিকেট প্রিন্ট করে আনার জন্য অনুরোধ জানানো হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত অনলাইন টিকেটের মাধ্যমে প্রায় এক লাখ রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার বিএমইউর বহির্বিভাগ ১ ও বহির্বিভাগ ২ এ রোগীরা এই সেবা নেন।

বর্তমানে প্রতিদিন প্রায় দেড় থেকে দুই হাজার রোগী বিএমইউর ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টিকেট সংগ্রহ করছেন। ফলে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে টিকেট কেনার প্রয়োজন হচ্ছে না এবং এই পদ্ধতি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান রোগীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর টিকেট প্রিন্ট করে সঙ্গে আনার আহ্বান জানিয়েছেন। প্রিন্ট করা টিকেট নিয়ে নির্ধারিত সময়ে নির্ধারিত কক্ষে সরাসরি চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে। এতে রোগীদের সময় সাশ্রয় হবে এবং বহির্বিভাগে টিকেট ও চিকিৎসাসেবা গ্রহণের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানোর দুর্ভোগ কমবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments