Tuesday, July 14, 2026
Home জাতীয় জনগণের সেবাই বিএনপির রাজনীতির ভিত্তি: প্রধানমন্ত্রী

জনগণের সেবাই বিএনপির রাজনীতির ভিত্তি: প্রধানমন্ত্রী

দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের কল্যাণে কাজ করাই সরকারের প্রধান লক্ষ্য এবং কৃষি উৎপাদন বাড়াতে পানি ব্যবস্থাপনার উন্নয়ন অত্যন্ত জরুরি।

সোমবার দুপুরে কাহারোল উপজেলার বলরামপুর ইউনিয়নের সাহাপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে ‘খাল খনন কর্মসূচি-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সময় ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় চলমান খাল খনন কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে এমন সব উন্নয়নমূলক কাজ করা, যার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়। কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে পানি প্রবাহ স্বাভাবিক রাখা ও সেচ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সাহাপাড়ায় খাল খনন প্রকল্পটি বাস্তবায়ন হলে এ এলাকার প্রায় ৩১ হাজার কৃষক সেচ সুবিধা পাবেন। একই সঙ্গে প্রায় ১২০০ হেক্টর জমিতে নিয়মিত সেচ দেওয়া সম্ভব হবে। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় কৃষকদের জীবনমান উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, খাল পুনঃখননের মাধ্যমে শুধু কৃষিকাজই নয়, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থাও উন্নত হবে। এতে জলাবদ্ধতা কমবে এবং এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাহাপাড়ার খালটি খনন শেষ হলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে এর সুবিধা ভোগ করবে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে এলাকায় সেচ সুবিধা বাড়ার পাশাপাশি কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

উৎপাদনক্ষমতা বাড়াবে এনভয় টেক্সটাইলস

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ২৫৪তম বৈঠকে এই সিদ্ধান্ত...

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের...

Recent Comments