Friday, July 3, 2026
Home আন্তর্জাতিক সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ২ নিহত, ১ জন বাংলাদেশি

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ২ নিহত, ১ জন বাংলাদেশি

সৌদি আরবের মধ্যাঞ্চলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এক বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।

সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আল-খার্জ শহরসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে।

সেই আল–খার্জেই হতাহতের ঘটনাটি ঘটেছে।এদিকে, গালফ অঞ্চলে ইরানের ড্রোন ও মিসাইল হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সৌদি আরব দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের কনস্যুলেট লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া ইউএই, বাহরাইন, কুয়েতসহ বিভিন্ন দেশে প্রবাসী শ্রমিকরা; বিশেষ করে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি এই হামলার শিকার হচ্ছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন–ইসরায়েলি হামলা শুরুর পর ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে। সৌদি আরবেও বিভিন্ন সময় হামলা চালিয়েছে ইরান।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলো প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। সরকার প্রবাসীদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে সহায়তা চাইতে অনুরোধ জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments