Thursday, July 2, 2026
Home জাতীয় মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপে মির্জা আব্বাস

মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপে মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর মন্তব্য ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। রোববার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) এ আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আমিরুল ইসলাম আমির।

মামলার আবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সেখানে মির্জা আব্বাসের কাছে বড় ব্যবধানে পরাজিত হন। নির্বাচনের সময় থেকেই তিনি বিভিন্ন মাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, নির্বাচনে পরাজয়ের পর পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ধারাবাহিকভাবে মির্জা আব্বাসকে নিয়ে নেতিবাচক ও মানহানিকর মন্তব্য করে যাচ্ছেন। এসব বক্তব্যের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে তার ব্যক্তিগত মর্যাদা ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

মামলার নথিতে বলা হয়েছে, গত ৫ মার্চ ফেসবুকে একটি পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। পরে সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে এবং তা ব্যাপকভাবে ভাইরাল হয়। এর ফলে মির্জা আব্বাসের মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেছেন বাদীপক্ষ।

আবেদনে আরও বলা হয়, এসব বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশ করা হয়েছে এবং তা শালীনতা ও সামাজিক রীতিনীতির পরিপন্থী। পাশাপাশি এগুলো মির্জা আব্বাসের রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা বলেও উল্লেখ করা হয়েছে। বাদীপক্ষ আদালতের কাছে অভিযোগটি গ্রহণ করে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। আদালত বিষয়টি শুনানি শেষে পরবর্তী আদেশ দেবেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের নতুন সিইও মোহাম্মদ আমদাদ উল্লাহ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CLICL)-এর পরিচালনা পর্ষদ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ আমদাদ উল্লাহকে নিয়োগ দিয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) থেকে...

প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর

মে মাসে দাম অপরিবর্তিত থাকার পর এবার জুন মাসে এসে ভোক্তা পর্যায়ে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি...

বিডা ও এনবিআর প্রধান হিসেবে যুক্ত হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

Recent Comments