Wednesday, June 24, 2026
Home জাতীয় বিজিবি মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল আশরাফুজ্জামানের যোগদান

বিজিবি মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল আশরাফুজ্জামানের যোগদান

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানের কাছ থেকে তিনি মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা িমো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবিতে যোগদানের আগে মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর, ঢাকায় সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক এবং সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ২৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন। ২০ ডিসেম্বর ১৯৯২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন লাভ করেন।

মেজর জেনারেল আশরাফ দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। তিনি স্কুল অব আর্টিলারি, ফোর্ট সিল, মার্কিন যুক্তরাষ্ট্র; ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর, ঢাকা; ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ, ওয়েলিংটন, তামিলনাড়ু, ভারত এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, নয়াদিল্লি, ভারত থেকে প্রশিক্ষণ সম্পন্ন করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ (এমডিএস), ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ও এমফিল এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

মেজর জেনারেল আশরাফ দেশে-বিদেশে বিভিন্ন নিযুক্তিতে বিভিন্ন কমান্ড, স্টাফ ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন। তিনি পাঁচটি আর্টিলারি ইউনিটে দায়িত্ব পালন করেছেন এবং একটি আর্টিলারি রেজিমেন্ট ও দুটি আর্টিলারি ব্রিগেড কমান্ড করেছেন।

তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির ইনস্ট্রাক্টর, একটি পদাতিক ডিভিশনের স্টাফ অফিসার গ্রেড-৩, একটি পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর এবং একটি পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন।

এ ছাড়াও তিনি ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরো এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

মেজর জেনারেল আশরাফ জাতিসংঘ শান্তি মিশন ইথিওপিয়া এবং সুদানে অংশগ্রহণ করে অত্যন্ত সফলতার সাথে মিশন সম্পন্ন করেন। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সচিবালয়ে শান্তিরক্ষী মিশন অপারেশন্স-এ ফোর্স জেনারেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments