কক্সবাজারে বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘ব্লু ইকোনমি: ফান্ডিং প্রসপেক্টস অব ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।
সভাপতিত্ব করেন বাংলাদেশ ওশেনোগ্রাফ্রিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশিদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থান করেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।


