Wednesday, July 8, 2026
Home কর্পোরেট গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ও সুপার স্টার গ্রুপ’র মধ্যে কর্মীদের ইন্স্যুরেন্স সুবিধা প্রদানে...

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ও সুপার স্টার গ্রুপ’র মধ্যে কর্মীদের ইন্স্যুরেন্স সুবিধা প্রদানে চুক্তি

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং সুপার স্টার গ্রুপ সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে সুপার স্টার গ্রুপের সব কর্মী এবং তাঁদের পরিবার গার্ডিয়ানের আর্থিক ও স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসবেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। চুক্তির আওতায় সুপার স্টার গ্রুপের সকল কর্মী এবং তাঁদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা গার্ডিয়ানের সমন্বিত লাইফ ইন্স্যুরেন্স সুবিধা ও চিকিৎসা–সুবিধা উপভোগ করতে পারবেন। এর ফলে, প্রতিষ্ঠানটির কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তা এবং স্বাস্থ্যসুরক্ষা আরও জোরদার হবে।

গত ১৬ ফেব্রুয়ারি (সোমবার) রাজধানীর গুলশানে অবস্থিত গার্ডিয়ানের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন গার্ডিয়ানের মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ এবং সুপার স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গার্ডিয়ানের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স গাজী রাফি আহমেদ শামস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স ইফতেখার আহমেদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও টিম লিডার (গ্রুপ ইন্স্যুরেন্স) আবু হানিফ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব গ্রুপ সার্ভিস জিনাত ফেরদৌসী এবং কি–অ্যাকাউন্ট ম্যানেজার (গ্রুপ ইন্স্যুরেন্স) আহমেদ শাফিউল হক।

সুপার স্টার গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ সাদি আবদুল মজিদ; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম; জেনারেল ম্যানেজার (আইসিসিডি) মো. জাজমুল হক; ডেপুটি জেনারেল ম্যানেজার (হিউম্যান রিসোর্সেস) সুবীর কুমার দাস; এবং ম্যানেজার (হিউম্যান রিসোর্সেস) কাজী তানভীর আহমেদ।

এ প্রসঙ্গে শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “আমরা বিশ্বাস করি, কর্মীদের কল্যাণই একটি প্রতিষ্ঠানের টেকসই অগ্রগতির ভিত্তি। সুপার স্টার গ্রুপের সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা তাদের কর্মীদের এবং তাদের পরিবারের জন্য আর্থিক সুরক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করছি, যাতে তারা নিশ্চিন্ত মনে ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারেন।”

বাংলাদেশের অন্যতম শীর্ষ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান গার্ডিয়ান বর্তমানে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষের সুরক্ষা দিচ্ছে। দেশি ও বহুজাতিক মিলিয়ে ৫০০–এর বেশি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ইন্স্যুরেন্স সেবা নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি। গ্রাহকসন্তুষ্টি ও আর্থিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে উদ্ভাবন, দক্ষতা ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে দেশের ইন্স্যুরেন্স খাতকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে গার্ডিয়ান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অন্তর্ভুক্তির দাবি

দেশের নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমকে সরকারি বিজ্ঞাপন নীতিমালার আওতায় আনার দাবি জানিয়েছেন বিভিন্ন অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশকরা। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী...

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,...

কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) আওতাধীন সব পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিল পরিশোধ আরও সহজ করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সঙ্গে একটি...

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে আগের নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নির্বাচন পরিচালনা...

Recent Comments