Wednesday, July 8, 2026
Home কর্পোরেট ডিবিএর সাথে বিআইসিএম’র সমঝোতা স্মারক সই

ডিবিএর সাথে বিআইসিএম’র সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং ডিএসই স্টক ব্রোকারর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গতকাল ১৭ ফেব্রুয়ারি রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই টাওয়ারের ডিবিএ-এর সভাকক্ষে সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বিআইসিএম-এর নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ এবং ডিবিএ-এর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিআইসিএম ও বিবিএ যৌথভাবে ডিবিএ এর কর্মকর্তা-কর্মচারি ও ডিএসই ট্রেকহোল্ডার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিদের জন্য বিনিয়োগ শিক্ষার গুরুত্ব ও সুযোগ-সুবিধার বিষয়ে প্রশিক্ষিত করবে। তাঁরা বিনিয়োগ শিক্ষার ওপর বুনিয়াদি কর্মশালায় খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন এবং বিআইসিএম কর্তৃক আয়োজিত বিভিন্ন সার্টিফিকেট কোর্সে নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। এছাড়াও ডিবিএ কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় পুঁজিবাজার বিষয়ে অভিজ্ঞ রিসোর্স পার্সন সরবরাহের মাধ্যমে সহায়তা প্রদান করবে বিআইসিএম।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিআইসিএম এর কোম্পানি সচিব এ এস এম সায়েম ও ডিবিএ সাধারণ সম্পাদক দিদারুল গণি উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অন্তর্ভুক্তির দাবি

দেশের নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমকে সরকারি বিজ্ঞাপন নীতিমালার আওতায় আনার দাবি জানিয়েছেন বিভিন্ন অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশকরা। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী...

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,...

কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) আওতাধীন সব পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিল পরিশোধ আরও সহজ করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সঙ্গে একটি...

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে আগের নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নির্বাচন পরিচালনা...

Recent Comments