Tuesday, July 7, 2026
Home কর্পোরেট যমুনা ব্যাংকের ‘পলিসি গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত

যমুনা ব্যাংকের ‘পলিসি গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত

সাম্প্রতিক যমুনা ব্যাংক পিএলসি এর উদ্যোগে প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধানদের অংশগ্রহণে আর্থিক অন্তর্ভুক্তি ও আর্থিক সাক্ষরতা ‘পলিসি গাইডলাইন’ বিষয়ে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালাটি উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিওও মোঃ আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এর সম্মানিত পরিচালক মোঃ ইকবাল মহসীন।

কর্মশালায় প্রধান অতিথি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার গুরুত্ব এবং গ্রাহকদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে আর্থিক সাক্ষরতার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত সর্বশেষ নীতিমালাসমূহ কিভাবে মাঠ পর্যায়ে কার্যকর করা যায়, সে বিষয়ে বিভাগীয় প্রধানদের দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকগণ নূর মোহাম্মদ, এ. কে. এম. আতিকুর রহমান, মোঃ শাহীদুল ইসলাম এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এসিআই পিএলসির চিফ পিপল অফিসার হিসেবে দায়িত্ব নিলেন মো. মঈনুল ইসলাম

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসিআই পিএলসি তাদের মানবসম্পদ কার্যক্রমকে আরও গতিশীল ও ভবিষ্যতমুখী করতে মো. মঈনুল ইসলামকে চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ দিয়েছে। ২০২৬...

চুয়েটে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুলাই, সোমবার বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল...

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের জন্য আবারও খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। গতকাল সোমবার থেকে এ শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার (৭ জুলাই)...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৬২তম সভা মঙ্গলবার (৭ জুলাই) প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকটি এক সংবাদ...

Recent Comments