Tuesday, July 7, 2026
Home জাতীয় রোজায় বন্ধ থাকছে স্কুল, বৃহস্পতিবার থেকেই শুরু ছুটি

রোজায় বন্ধ থাকছে স্কুল, বৃহস্পতিবার থেকেই শুরু ছুটি

ছুটি নিয়ে নানা নাটকীয়তার পর রোজার মাসের পুরোটাই সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার সন্ধ্যায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে। শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরুর কথা ছিল। নতুন সরকার দায়িত্বে নেওয়ার প্রথম দিন বৃহস্পতিবার আগের সেই সিদ্ধান্ত থেকে সরে এসে রোজার মাসের প্রথম দিন থেকেই স্কুল বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেয়।

এদিন শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে এ সিদ্ধান্ত নেয়। কলেজ ও মাদ্রাসা রোজার শুরু থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল আগেই। বুধবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করে।

অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও রোজাজুড়ে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বলে জানান অতিরিক্ত সচিব শাহানা শারমিন।

পরে বৃহস্পতিবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করে ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংশোধন করে প্রাথ

এদিকে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে টানা ৩৯ দিনের ছুটি। ছুটির তালিকা অনুযায়ী- আগামী ২৮ মার্চ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। নিয়মিত ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, কলেজগুলোতে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে।

এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে একদিনের সরকারি ছুটি রয়েছে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মার্চ রোববার থেকে কলেজ ও মাদরাসায় ক্লাস কার্যক্রম পুনরায় শুরু হবে।

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের জন্য আবারও খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। গতকাল সোমবার থেকে এ শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার (৭ জুলাই)...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৬২তম সভা মঙ্গলবার (৭ জুলাই) প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকটি এক সংবাদ...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় নিতে কাজ করছে সরকার

দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সহজ ও মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার...

২০১ উপজেলায় নতুন ক্রীড়া অফিস, ৬০৩টি পদ সৃজনের অনুমোদন অর্থ মন্ত্রণালয়ের

দেশের ২০১টি উপজেলায় নতুন উপজেলা ক্রীড়া অফিস স্থাপনের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একইসঙ্গে এসব অফিস পরিচালনার জন্য তিনটি ক্যাটাগরিতে মোট ৬০৩টি নতুন পদ অস্থায়ী...

Recent Comments