Friday, July 3, 2026
Home খেলাধুলা এক হারেই শেষ আট নিয়ে শঙ্কায় পাকিস্তান

এক হারেই শেষ আট নিয়ে শঙ্কায় পাকিস্তান

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বারবার এতো আলোচনা হলেও, মাঠের লড়াইয়ে ভারতের কাছে পাত্তাই পায় না পাকিস্তান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা গেল সেই একই চিত্র। গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে ৬১ রানের বিশাল ব্যবধানে হারে সালমান আগার দল। প্রথম দুই ম্যাচে জয় পেলেও, এই এক ম্যাচ হেরেই এখন সুপার এইটে পাকিস্তানের ওঠা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলবে পাকিস্তান। সেই ম্যাচে যুক্তরাষ্ট্র সমর্থন করবে নামিবিয়াকে। কারণ, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র দুই দলই দুইটি করে ম্যাচ জিতেছে। তবে রান রেটে এগিয়ে যুক্তরাষ্ট্র।   এদিকে কাগজে কলমে নামিবিয়া যোজন যোজন পিছিয়ে পাকিস্তানের থেকে। তবে চলতি বিশ্বকাপে যেভাবে ছোট দলগুলো লড়াকু পারফরম্যান্স দেখাচ্ছে, তাতে পাকিস্তানের জন্য সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে এ কথা বলাই যায়। তার ওপর ভারতের কাছে লজ্জাজনক হারের পর মানসিকভাবেও দুর্বল থাকবেন বাবর-শাহিনরা।

টি-টোয়েন্টী বিশ্বকাপে ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস। ভারত তিন ম্যাচ খেলে তিন জয়ে নিশ্চিত করেছে পরের রাউন্ড। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র ৪ ম্যাচ খেলে দুটি ম্যাচে জিতেছে। ৩ ম্যাচ খেলে পাকিস্তানও জিতেছে দুটি ম্যাচে, তবে সমান ৪ পয়েন্ট নিয়েও রান রেটে তারা পিছিয়ে আছে আমেরিকার চেয়ে।

এটাই আপাতত এশিয়ার পরাশক্তিদের জন্য দুশ্চিন্তার বিষয়। পাকিস্তান তাদের শেষ ম্যাচ খেলবে নামিবিয়ার বিপক্ষে। এখনও কোনো জয়ের দেখা না পাওয়া নামিবিয়া সেই ম্যাচে মরন কামড় দিতে মরিয়া থাকবে। অন্যদিকে নেদারল্যান্ডস ও ভারতের ম্যাচ ভারতের জন্য নিয়মরক্ষার হলেও ডাচদের জন্যও আশার আলো সেখানে। ভারতকে হারালে ডাচদের পয়েন্টও হবে ৪। অন্যদিকে, নামিবিয়া জিতলে পাকিস্তানের পয়েন্টও থাকবে ৪। যুক্তরাষ্ট্রের পয়েন্ট তো আগে থেকেই ৪। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকা দলই পাবে পরের পর্বের টিকিট।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বারবার এতো আলোচনা হলেও, মাঠের লড়াইয়ে ভারতের কাছে পাত্তাই পায় না পাকিস্তান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা গেল সেই একই চিত্র। গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে ৬১ রানের বিশাল ব্যবধানে হারে সালমান আগার দল। প্রথম দুই ম্যাচে জয় পেলেও, এই এক ম্যাচ হেরেই এখন সুপার এইটে পাকিস্তানের ওঠা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলবে পাকিস্তান। সেই ম্যাচে যুক্তরাষ্ট্র সমর্থন করবে নামিবিয়াকে। কারণ, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র দুই দলই দুইটি করে ম্যাচ জিতেছে। তবে রান রেটে এগিয়ে যুক্তরাষ্ট্র।

এদিকে কাগজে কলমে নামিবিয়া যোজন যোজন পিছিয়ে পাকিস্তানের থেকে। তবে চলতি বিশ্বকাপে যেভাবে ছোট দলগুলো লড়াকু পারফরম্যান্স দেখাচ্ছে, তাতে পাকিস্তানের জন্য সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে এ কথা বলাই যায়। তার ওপর ভারতের কাছে লজ্জাজনক হারের পর মানসিকভাবেও দুর্বল থাকবেন বাবর-শাহিনরা।

টি-টোয়েন্টী বিশ্বকাপে ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস। ভারত তিন ম্যাচ খেলে তিন জয়ে নিশ্চিত করেছে পরের রাউন্ড। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র ৪ ম্যাচ খেলে দুটি ম্যাচে জিতেছে। ৩ ম্যাচ খেলে পাকিস্তানও জিতেছে দুটি ম্যাচে, তবে সমান ৪ পয়েন্ট নিয়েও রান রেটে তারা পিছিয়ে আছে আমেরিকার চেয়ে।

এটাই আপাতত এশিয়ার পরাশক্তিদের জন্য দুশ্চিন্তার বিষয়। পাকিস্তান তাদের শেষ ম্যাচ খেলবে নামিবিয়ার বিপক্ষে। এখনও কোনো জয়ের দেখা না পাওয়া নামিবিয়া সেই ম্যাচে মরন কামড় দিতে মরিয়া থাকবে। অন্যদিকে নেদারল্যান্ডস ও ভারতের ম্যাচ ভারতের জন্য নিয়মরক্ষার হলেও ডাচদের জন্যও আশার আলো সেখানে। ভারতকে হারালে ডাচদের পয়েন্টও হবে ৪। অন্যদিকে, নামিবিয়া জিতলে পাকিস্তানের পয়েন্টও থাকবে ৪। যুক্তরাষ্ট্রের পয়েন্ট তো আগে থেকেই ৪। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকা দলই পাবে পরের পর্বের টিকিট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments