Sunday, June 28, 2026
Home খেলাধুলা জর্ডানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা

জর্ডানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা

লিওনেল মেসি ছিলেন না শুরুর একাদশে। তবু প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে জর্ডান একটি গোল শোধ দিলেও বদলি হিসেবে নেমে আবারও নিজের ছাপ রাখলেন মেসি। তার দারুণ এক ফ্রি-কিকের গোলে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখায় লিওনেল স্কালোনির দল। ১৯ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে জিওভানি লো সেলসো গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন।

এরপর ৩১ মিনিটে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট-কিক থেকে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন লাওতারো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনা আরো একটি গোল পেলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এরপর ৫৫ মিনিটে ডান প্রান্ত থেকে এহসান হাদ্দাদের নিচু ক্রসে বদলি খেলোয়াড় মুসা আল-তামারি গোল করে ব্যবধান কমান।

এই গোলের মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে আর্জেন্টিনা। গোল হজমের পাঁচ মিনিট পর, ৬০ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। বেঞ্চ থেকে নেমেই আক্রমণে গতি আনেন তিনি। ৮০ মিনিটে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হলে ফ্রি-কিক থেকে নিখুঁত বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। এই গোলে ম্যাচের সব অনিশ্চয়তার ইতি টেনে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

এটি ছিল চলতি বিশ্বকাপে মেসির ষষ্ঠ গোল এবং বিশ্বকাপ ইতিহাসে তার ১৯তম গোল। পাশাপাশি টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন এক অনন্য কীর্তিও গড়েছেন তিনি। গ্রুপপর্বে টানা তিন ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২-এ উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে তিন ম্যাচেই হেরে বিশ্বকাপ অভিষেক শেষ করল জর্ডান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ

দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে আজ রবিবার (২৮ জুন)। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে পরিচালিত এ কর্মসূচিতে ৬ মাস...

জর্ডানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা

লিওনেল মেসি ছিলেন না শুরুর একাদশে। তবু প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে জর্ডান একটি গোল শোধ দিলেও বদলি হিসেবে নেমে...

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

Recent Comments