Thursday, June 25, 2026
Home জাতীয় আগামীকাল বাজারে আসছে ১০ টাকার নতুন নোট

আগামীকাল বাজারে আসছে ১০ টাকার নতুন নোট

নতুন নকশা ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করে ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে আনছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে এই নতুন নোট আনুষ্ঠানিকভাবে প্রচলনে আসবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের কাগুজে মুদ্রার মান ও নিরাপত্তা আরও জোরদার করতে নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের নোট মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে ১০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে এসেছে। এবার সেই ধারাবাহিকতায় ১০ টাকার নতুন নোট ইস্যু করা হচ্ছে।

গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষর সংবলিত নতুন নোটটি প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে বিতরণ করা হবে। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও এই নোট পাওয়া যাবে বলে জানানো হয়েছে।নতুন ১০ টাকার নোটটির দৈর্ঘ্য ১২৩ মিলিমিটার এবং প্রস্থ ৬০ মিলিমিটার। নোটের সম্মুখভাগে বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে জাতীয় ফুল শাপলার চিত্র সংযোজন করা হয়েছে। পেছনভাগে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর শিল্পকর্ম।

নোটটির নিরাপত্তা নিশ্চিত করতে এতে আধুনিক বিভিন্ন সুরক্ষা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। জলছাপ হিসেবে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ইলেকট্রোটাইপ ‘১০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। পাশাপাশি নিরাপত্তা সুতায় ‘৮১০ দশ টাকা’ লেখা রয়েছে, যা আলোর বিপরীতে স্পষ্ট দেখা যাবে। নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হয়।  বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোট চালু হলেও বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা বৈধভাবে চালু থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০ টাকার বিশেষ নমুনা (Specimen) নোটও মুদ্রণ করা হয়েছে, যা মিরপুরের টাকা জাদুঘর বিভাগ থেকে সংগ্রহ করা যাবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

দেশব্যাপী সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ সংক্রান্ত ১০টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে...

Recent Comments