Saturday, June 6, 2026
Home জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিদেশি কূটনীতিকদের অবহিত করছে নির্বাচন কমিশন

নির্বাচন প্রসঙ্গে বিদেশি কূটনীতিকদের অবহিত করছে নির্বাচন কমিশন

নির্বাচন ও গণভোট ঘিরে আন্তর্জাতিক মহলকে অবহিত করতে বাংলাদেশে কর্মরত বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে ব্রিফিং করছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্বচ্ছতা ও আস্থার বার্তা দিতেই এই উদ্যোগ নিয়েছে সাংবিধানিক সংস্থাটি।

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে শুরু হওয়া এই ব্রিফিং সভায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, বৈঠকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি, ভোটগ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা এবং গণভোট পরিচালনার নীতিমালা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হচ্ছে।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত এই ব্রিফিং অনুষ্ঠান গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়। তবে সভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে এসে সিনিয়র সচিব সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করবেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কমিশনের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা কূটনীতিকদের সামনে উপস্থাপন করা হচ্ছে।

ব্রিফিংয়ে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, এবারের নির্বাচনে পর্যবেক্ষণের জন্য ৮৩টি বিদেশি সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ৩৬টি সংস্থা ইতোমধ্যে আসার বিষয়ে নিশ্চিত করেছে। পাশাপাশি প্রায় ৫০ জন বিদেশি সাংবাদিক এবং ৭৮ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে প্রায় ৫৮ জন পর্যবেক্ষক আসার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকের সংখ্যা ৩০০-এর কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন উপলক্ষে বিদেশি নাগরিকদের আগমন ও ভিসা সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে বিদেশি পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ করা হবে। তবে বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোট সামনে রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও কূটনৈতিক সম্পৃক্ততাকে নির্বাচন কমিশন গুরুত্বের সঙ্গে দেখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জলবায়ু বার্তা প্রণয়ন ও পরিবেশ দিবস উদযাপন নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেছেন। শনিবার (৬ জুন) সকালে...

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কার মধ্যে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ কর্মসূচি শুরু করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী...

দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও তুরস্ক

বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা নিয়ে কাজ করার...

ডিজিটাল হচ্ছে ভ্যাট রিটার্ন, কমছে প্রশাসনিক জটিলতা ও ভোগান্তি

দেশের মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট নিবন্ধিত (বিআইএনধারী) প্রতিষ্ঠানগুলোর জন্য...

Recent Comments