Thursday, June 25, 2026
Home জাতীয় রাজনীতি নির্বাচনী ব্যয়ের জন্য ফেসবুকে আর্থিক সহযোগিতা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

নির্বাচনী ব্যয়ের জন্য ফেসবুকে আর্থিক সহযোগিতা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসন থেকে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া, জনপ্রিয়ভাবে ব্যারিস্টার ফুয়াদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য সাধারণ মানুষের আর্থিক সহায়তা চেয়েছেন। রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।

ভিডিওতে ব্যারিস্টার ফুয়াদ জানান, বাবুগঞ্জ ও মুলাদীর প্রত্যন্ত ও দূরবর্তী এলাকায় নির্বাচনী প্রচারণা পরিচালনা করা ব্যয়বহুল এবং চ্যালেঞ্জিং। তিনি বলেন, “জনসংযোগ, প্রচার কার্যক্রম ও যাতায়াতের জন্য অর্থের প্রয়োজন। কিন্তু আমার এই পরিমাণ অর্থ নেই। তাই সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া কাজটি সম্ভব নয়।”

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশের গণতান্ত্রিক ও সামাজিক পুনর্গঠনের সংগ্রাম অব্যাহত রয়েছে। শহীদদের রেখে যাওয়া দায়িত্বের আলোকে তিনি ইনসাফ ও আজাদির পথে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানান। নির্বাচনী প্রচারণার জন্য যারা আর্থিকভাবে সহযোগিতা করতে আগ্রহী, তাদের জন্য তিনি বিকাশ ও নগদ নম্বরসহ একটি ব্যাংক হিসাবও ফেসবুক পোস্টে প্রকাশ করেছেন।

বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান নোমরহাট এলাকার বাসিন্দা নাইমুল হোসেন বলেন, “অনেক রাজনীতিক অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হন। কিন্তু ব্যারিস্টার ফুয়াদ তার আর্থিক সীমাবদ্ধতা স্বীকার করে সততার উদাহরণ স্থাপন করেছেন। সাধারণ মানুষের সহযোগিতায় নির্বাচিত হলে তিনি জনগণের প্রতি আরও দায়বদ্ধ থাকবেন।”

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ব্যারিস্টার ফুয়াদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। মনোনয়নপত্র দাখিলের আগে তিনি কর্মী-সমর্থকদের সঙ্গে ব্যাপক গণসংযোগও চালিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

দেশব্যাপী সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ সংক্রান্ত ১০টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে...

Recent Comments