Tuesday, June 9, 2026
Home জাতীয় রাজনীতি দীর্ঘ ১৯ বছরের বিরতি ভেঙে বগুড়ায় আসছেন তারেক রহমান

দীর্ঘ ১৯ বছরের বিরতি ভেঙে বগুড়ায় আসছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী তারেক রহমান ১৯ বছর পর আগামী ১১ জানুয়ারি বগুড়া সফরে আসছেন। ঢাকার বাইরে এটি তার প্রথম সফর হবে। সফরের পর তিনি সরাসরি রংপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। তার আগমনকে ঘিরে জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের দেখা মিলেছে।

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, ১১ জানুয়ারি সন্ধ্যার দিকে তারেক রহমান শহরে পৌঁছাবেন এবং রাতের জন্য একটি হোটেলে থাকবেন। ১২ জানুয়ারি বেলা ১০টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা বিএনপি আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন।

রুবেল আরও জানান, গণদোয়া শেষে তারেক রহমান শহরের সাতমাথা, তিনমাথা ও মাটিডালি এলাকা হয়ে মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী মাহী সাওয়ারের মাজার জিয়ারত করবেন। এরপর রংপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। রংপুরে তিনি জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

শিবগঞ্জ উপজেলার মহাস্থানে তার আগমনকালে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে তাকে স্বাগত জানানো হবে। পরে দলের নেতাকর্মীরা তাকে উপজেলার শেষ সীমান্ত পর্যন্ত পৌঁছে দেবেন।

বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আবার তিনি নিজ জেলার মাটিতে ফিরছেন। তার আগমনের অপেক্ষায় দলের সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সেলসম্যানশিপ টেকনিক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ফ্রন্ট অফিস, অ্যাডমিশন অ্যান্ড আউটরিচ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এতে আধুনিক সেলসম্যানশিপ কৌশল, কার্যকর যোগাযোগ, শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং, সম্পর্ক...

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির সিদ্ধান্ত

শেয়ার বাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা রেহানা কাশেম ব্যাংকটির ৫ লাখ ৮৪ হাজার ৫০০টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

লেনদেনের শীর্ষ স্থানে এনসিসি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষস্থান দখল করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে জানা...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে পিপলস ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির...

Recent Comments