Friday, July 24, 2026
Home জাতীয় রাজনীতি "একপক্ষীয় অবস্থায় ভোটের প্রয়োজন নেই"- হাসনাত আব্দুল্লাহ

“একপক্ষীয় অবস্থায় ভোটের প্রয়োজন নেই”- হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, “যদি প্রশাসন একপাক্ষিকভাবে কাজ করে, তাহলে ভোটের মানে থাকে না।”

সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হাসনাত এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, বিএনপিকে গণতন্ত্র রক্ষার জন্য প্রশাসনের নগ্ন আচরণের বিরুদ্ধে নিজেদেরও কণ্ঠ তুলে বলতে হবে।

এসময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাত দেখাচ্ছে। সরকারি কর্মকর্তারা আবারও অফিস ত্যাগ করে তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়েছিলেন। আমরা চাই না কেউ গোলামির রাজনীতির দিকে হেলে পড়ুক।”

নাসীরুদ্দীন আরও জানান, সরকার এখনো ওসমান হাদির হত্যাকারীদের সঠিকভাবে শনাক্ত করতে পারেনি। এজন্য দলের আজাদির লড়াই শুরু হয়েছে এবং এগারো দলীয় জোট আজাদির জোট হয়ে কাজ করবে। তিনি বলেন, “শাহবাগ ও রমনা এলাকাকে আমরা আজাদির এলাকা ঘোষণা করেছি। এই এলাকায় কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজি সহ্য করা হবে না। হাদির লড়াই অব্যাহত থাকবে।”

প্রচারণা সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন বলেন, দলের প্রচারণা শুধুমাত্র আজাদির উদ্দেশ্যকে কেন্দ্র করে হবে এবং শাপলা কলি বিষয়টি আলোচনার বাইরে থাকবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাষ্ট্রপতির পদত্যাগ আজই

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যেকোনো সময় পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়, সরকার কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বঙ্গভবন সূত্র নিশ্চিত...

সুইস টাওয়ার ৮০০ কোটি টাকা কিনছে পূবালী ব্যাংক

রাজধানীর হাতিরঝিল–সংলগ্ন তেজগাঁওয়ে বেঙ্গল গ্রুপের মালিকানাধীন ‘সুইস টাওয়ার’ ভবনটি কিনছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসি। ৮০০ কোটি টাকায় নির্মাণাধীন ২৭ তলা ভবনটি কেনার সিদ্ধান্ত...

বিএটিবিসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত  বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৩...

আরএকে সিরামিকসের দুই প্রোডাকশনলাইন সাময়িক বন্ধ

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড টাইলস উৎপাদনের দুটি লাইন আনুমানিক এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই লাইনের মেশিনারিজের মেইনটেন্যান্সের...

Recent Comments