Wednesday, April 29, 2026
Home জাতীয় দীর্ঘদিন পর জুলাই গণঅভ্যুত্থানের ৮ অজ্ঞাত শহীদের পরিচয় উদঘাটন

দীর্ঘদিন পর জুলাই গণঅভ্যুত্থানের ৮ অজ্ঞাত শহীদের পরিচয় উদঘাটন

জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাতপরিচয় শহীদদের পরিচয় উদ্ঘাটনে বড় পরিসরে মরদেহ শনাক্তকরণ কার্যক্রম চালাচ্ছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই উদ্যোগের অংশ হিসেবে মোট ১১৪ জন শহীদের মরদেহ উত্তোলনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন করে আরও ৮ জন শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পাশের কবরস্থানে মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হয়। সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অজ্ঞাতপরিচয় শহীদদের সঠিক পরিচয় নিশ্চিত করতে এই কার্যক্রম চলমান রয়েছে।

শনাক্ত হওয়া শহীদরা হলেন— ফয়সল সরকার, পারভেজ বেপারী, রফিকুল ইসলাম (৫২), মাহিম (২৫), সোহেল রানা, আসানুল্লাহ, কাবিল হোসেন এবং রফিকুল ইসলাম (২৯)।

সিআইডি জানায়, গত বছরের ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত রায়েরবাজার কবরস্থানে একটি অস্থায়ী মর্গ স্থাপন করে মরদেহ উত্তোলন ও ফরেনসিক পরীক্ষা সম্পন্ন করা হয়। প্রতিটি মরদেহ উত্তোলনের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং ফরেনসিক চিকিৎসকরা ময়নাতদন্ত পরিচালনা করেন।

এ ছাড়া সিআইডির ফরেনসিক ডিএনএ ও কেমিক্যাল ল্যাবরেটরিতে বৈজ্ঞানিক নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। এ পর্যন্ত অজ্ঞাত শহীদদের স্বজনদের মধ্যে ৯টি পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা বিশ্লেষণের মাধ্যমেই ৮ জন শহীদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। অবশিষ্ট মরদেহগুলোর পরিচয় শনাক্তে কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন একটি সহায়তা কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এ...

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শামার

জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন শামা ওবায়েদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে গঠিত এই সরকারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে...

ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍সুখবর

ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রে কিছুটা শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সব শর্ত পূরণ না হলেও বিশেষ অর্জন...

Recent Comments