Friday, July 17, 2026
Home জাতীয় নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন: সিইসি

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সব পক্ষের সহযোগিতা অব্যাহত থাকলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল গ্রহণের জন্য স্থাপিত বুথ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক প্রস্তুতি নির্বাচন পরিচালনার জন্য সহায়ক অবস্থানে রয়েছে।

এদিকে, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন গ্রহণ শুরু হয়েছে। কমিশন সূত্র জানায়, আজ থেকে আগামী পাঁচ দিনের মধ্যে সংক্ষুব্ধ প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নির্ধারিত প্রক্রিয়ায় আপিল দায়ের করতে পারবে। আপিল আবেদনের সঙ্গে এক সেট মূল কাগজপত্র ও ছয় সেট ছায়ালিপি মেমোরেন্ডাম আকারে জমা দিতে হবে।

আগামী ১০ জানুয়ারি থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে পর্যায়ক্রমে আপিল শুনানি অনুষ্ঠিত হবে, যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। তবে আপিলের সংখ্যা ও পরিস্থিতি বিবেচনায় এই সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে। প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত সিরিয়াল অনুযায়ী শুনানি হবে।

আপিল গ্রহণ ও শুনানি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সারাদেশকে ১০টি অঞ্চলে ভাগ করে পৃথক বুথ স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলের আসন অনুযায়ী প্রার্থীরা নির্ধারিত বুথে আপিল জমা দিতে পারবেন।

শুনানি শেষে আপিলের রায় তাৎক্ষণিকভাবে মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে পিডিএফ কপি পাঠানো হবে। পাশাপাশি নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবন থেকে রায়ের হার্ডকপি সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়েছে। নির্বাচন কমিশন আশা করছে, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি আরও শক্তিশালী হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সড়কে বর্জ্য ফেলার ঘটনায় ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের...

ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চের একটি অংশ ধসে পড়ে। এ সময় মঞ্চে থাকা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির...

বন্যাদুর্গত ৫ জেলার কৃষকদের বীজ ও ধানচারা দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের পুনর্বাসনে ধানের বীজ ও চারা সরবরাহের ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।...

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহার করতে দেব না’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হতে পারে না। তিনি...

Recent Comments