Wednesday, May 13, 2026
Home জাতীয় বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নেতৃত্বে যারা

বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নেতৃত্বে যারা

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে ৪১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। যার চেয়ারম্যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সদস্যসচিব করা হয়েছে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে।

আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) রাতে রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনার লক্ষ্যে নিম্নোক্ত নেতৃবৃন্দের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে।

কমিটির ভাইস চেয়ারম্যান হয়েছেন বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু এবং প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ।

কমিটিতে সদস্য হিসেবে আছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর জে. (অব.) ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, অ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ডা. ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, অ্যাড. কামরুল ইসলাম সজল, প্রফেসর ডা. হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না , আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাওলানা কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব ও আনোয়ার হোসেন।

সংশ্লিষ্ট সবাইকে এই কমিটির দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ করা হয় বিএনপির পক্ষ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকিতে পড়তে পারে ৫০ লাখ প্রবাসী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে উপসাগরীয় শ্রমবাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস...

প্রাইম ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (১৩...

প্রথম প্রান্তিকে ইবিএলের মুনাফায় ২৮ শতাংশ প্রবৃদ্ধি

ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সমন্বিত মোট মুনাফায় ২৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। শক্তিশালী বিনিয়োগ আয়, বৈদেশিক মুদ্রা আয় প্রবৃদ্ধি এবং প্রভিশনিং...

শাহজালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট

বাংলাদেশ টেনিস ফেডারেশনের উদ্যোগে ১৪ মে থেকে ২০ মে পর্যন্ত জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনা, ঢাকায় “শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬” অনুষ্ঠিত...

Recent Comments