Wednesday, April 29, 2026
Home কর্পোরেট মনোস্পুল বাংলাদেশ পিএলসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মনোস্পুল বাংলাদেশ পিএলসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মনোস্পুল বাংলাদেশ পিএলসির ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (২৯ ডিসেম্বর) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন সভাপতিত্ব করেন। শেয়ারহোল্ডারদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় পরিচালনা পর্ষদ ঘোষিত ১৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ লভ্যাংশসহ সকল আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামাল মহীউদ্দীন, পরিচালক মো. মোবারক হোসেন, পরিচালক অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া, কোম্পানি সচিব মো. ইমদাদুল হক এবং সিএফও খন্দকার আশরাফ উদ্দীন। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক মো. রেজাউল ইসলাম, পরিচালক মো. আনোয়ার হোসেন, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. আতাউর রহমান ও অধ্যাপক ড. শামসুন্নাহার। সশরীরে ও অনলাইনে মিলিয়ে মোট ৫৫ জন শেয়ারহোল্ডার সভায় অংশ নেন।

শেয়ারহোল্ডাররা ঘোষিত লভ্যাংশে সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির নতুন নামকরণ ও ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন সংশোধনের সিদ্ধান্তকে স্বাগত জানান। বহুমুখী ও লাভজনক ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে কোম্পানির টেকসই প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অর্জনের প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Recent Comments