Wednesday, July 1, 2026
Home জাতীয় খালেদা জিয়ার ইন্তেকালে প্রধান উপদেষ্টার গভীর শোক

খালেদা জিয়ার ইন্তেকালে প্রধান উপদেষ্টার গভীর শোক

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশ একজন অভিজ্ঞ, দৃঢ়চেতা ও প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে হারাল, যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ প্রতীক। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, নেতৃত্ব ও অবদান দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার প্রতি জনগণের আবেগ ও অবদান বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসেই তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছিল বলেও তিনি উল্লেখ করেন।

প্রফেসর ইউনূস বলেন, গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। আপোষহীন নেতৃত্বের মাধ্যমে তিনি বিভিন্ন সময়ে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও দেশ ও জনগণের কল্যাণে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোকবার্তায় তিনি আরও বলেন, স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর গৃহবধূ থেকে রাজনীতির মাঠে আসা বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার নেতৃত্বেই নব্বইয়ের দশকে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়। প্রধান উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া অর্থনৈতিক উদারীকরণ, নারীশিক্ষা প্রসার এবং সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছিলেন। বিশেষ করে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু নারী শিক্ষার ক্ষেত্রে একটি মাইলফলক।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা তার শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রতিবন্ধী-বান্ধব কর্মপরিবেশ গড়ে তুলতে SOSI প্রকল্পের অর্জনতুলে ধরল BBDN ও GIZ

বাংলাদেশে প্রতিবন্ধী-বান্ধব কর্মপরিবেশ গড়ে তোলা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা জোরদারে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক (BBDN) এবং জার্মান উন্নয়ন সংস্থা GIZ যৌথভাবে...

হলি আর্টিজান হামলার ১০ বছর আজ, আপিলে শুনানির অপেক্ষা

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ জঙ্গি হামলার এক দশক পূর্ণ হলো আজ। ২০১৬ সালের ১ জুলাই রাতে নিষিদ্ধ ঘোষিত নব্য জেএমবির একদল...

গণ-অভ্যুত্থানের মাসজুড়ে ছাত্রদল, জামায়াত ও এনসিপির মাসব্যাপী কর্মসূচি

আজ বুধবার (১ জুলাই) থেকে শুরু হয়েছে ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের মাস। ২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ধীরে...

পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড় পরিসরের পুলিশি অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন...

Recent Comments