Friday, June 26, 2026
Home কর্পোরেট এনআরবিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংক পিএলসির ‘বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক।

অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল হাই ও আহমেদ জোবায়ের মাহবুব, এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, চিফ রিস্ক অফিসার (সিআরও) সিরাজুল আমিন আহমেদ উপস্থিত ছিলেন। ঝুঁকি সম্মেলনে বিভাগীয় প্রধান, অঞ্চল প্রধান, শাখা প্রধান, ম্যানেজার (অপারেশন), ক্রেডিট ইনচার্জ, উপ-শাখা ইনচার্জসহ প্রধান কার্যালয় ও শাখা-উপ-শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা স্বশরীরে ও অনলাইন প্ল্যাটফর্ম জুমে অংশ নেন।

দিনব্যাপী এই সম্মেলনে বিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, সুশাসন, জবাবদিহিতা, আধুনিক ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই অগ্রগতি, ঝুঁকি প্রশমন কৌশল এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রিস্ক ফ্রেমওয়ার্ক উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এসময় প্রধানত ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক, অপারেশনাল রিস্ক ও কমপ্লায়েন্স রিস্কের কার্যকর ব্যবস্থাপনা, ঝুঁকির পূর্বাভাস এবং প্রযুক্তিনির্ভর সেবা ও সাইবার সিকিউরিটির বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, বিনিয়োগসহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রমে ঝুঁকি রয়েছে। ব্যাংকের স্থিতিশীলতা, গ্রাহকের আস্থা এবং দেশের আর্থিক খাতের টেকসই অগ্রগতির জন্য ঝুঁকি নিয়ন্ত্রণে রাখতে হবে। ঝুঁকি প্রশমন কৌশলগুলো আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাস্তবায়ন করা হলে ব্যাংকগুলো শুধু আর্থিক ঝুঁকি কমাতে সক্ষম হবে না, বরং কার্যকর শাসন, স্বচ্ছতা এবং সুশাসন নিশ্চিত করে গ্রাহক ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করতে পারে। তিনি রিস্ক বেইজড সুপারভিশন (আরবিএস)-এর ওপর গুরুত্বপূর্ণ দিকসমূহ সম্পর্কে ব‍্যাপক আলোকপাত করেন।

 

ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ছাড়া টেকসই ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি বলেন, এনআরবিসি ব‍্যাংকে প্রধান সাতটি ঝুঁকির বিষয়ে আন্তর্জাতিক ও বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। খেলাপি ঋণ কমাতে আদায়ের জন‍্য শাখা পর্যায়ে প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের মাধ‍্যমে উদ্যোগ নেওয়া হয়েছে। একটি ঝুঁকি সচেতন, স্বচ্ছ ও দায়িত্বশীল ব্যাংকিং সংস্কৃতি গড়ে তুলতে এনআরবিসি ব্যাংক দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শুধু আইন প্রয়োগকারী সংস্থার অভিযানের মাধ্যমে মাদকের বিস্তার...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের শীর্ষ আইনপ্রণেতা ঝাও লেজির সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর চীন সফরের সমাপ্তি দিনে কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হয়েছে। বেইজিংয়ে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা এবং...

নিত্যপণ্যে ফের অস্থিরতা, নিয়ন্ত্রণ কার হাতে?

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের খুচরা বাজারে আবারও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বাজারে বেশিরভাগ পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও সবজি, চাল, ডাল, মাংস,...

মাছ-মুরগি-সবজির দাম ঊর্ধ্বমুখী, স্বস্তিহীন কাঁচাবাজার

রাজধানীর কাঁচাবাজারে ক্রেতাদের জন্য স্বস্তির কোনো খবর নেই। গত এক সপ্তাহে বেশিরভাগ পণ্যের দামে বড় ধরনের পরিবর্তন না এলেও মাছ, মুরগি ও অধিকাংশ সবজিই...

Recent Comments