Tuesday, June 16, 2026
Home কর্পোরেট ইসলামী ব্যাংকিং সেবা বিস্তারে রূপালী ব্যাংকের ১১ শাখায় বিশেষ হেল্প ডেস্ক

ইসলামী ব্যাংকিং সেবা বিস্তারে রূপালী ব্যাংকের ১১ শাখায় বিশেষ হেল্প ডেস্ক

রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি গ্রাহকসেবা সম্প্রসারণ এবং আমানত বৃদ্ধিসহ ব্যবসায়িক বৈচিত্র আনার লক্ষ্য নিয়ে ইসলামী ব্যাংকিং সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ব্যাংকের ১১টি শাখায় বিশেষ ইসলামী ব্যাংকিং হেল্প ডেস্ক চালু করা হয়েছে, যা গ্রাহকদের জন্য সকল ধরনের ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) দিলকুশাস্থ প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, গ্রাহকদের চাহিদার ভিত্তিতে ব্যাংকে ইসলামী ব্যাংকিং সেবা দ্রুত সম্প্রসারণ করা হবে। অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

হেল্প ডেস্ক কার্যক্রমের আওতায় রূপালী সদন কর্পোরেট, পুরানা পল্টন কর্পোরেট, ধানমন্ডি কর্পোরেট, নর্থ সাউথ রোড, উত্তরা মডেল টাউন কর্পোরেট, মুগদা, নরসিংদী কর্পোরেট, রামপুরা, সাভার বাসস্ট্যান্ড, ইসলামপুর রোড, মানিকগঞ্জ কর্পোরেট ও পোস্তগোলা শাখা এবং আগারগাঁও উপশাখায় গ্রাহকরা ইসলামী ব্যাংকিং সেবা নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জোনাল ম্যানেজাররা সরাসরি এবং অনলাইনে অংশগ্রহণ করেন। এ উদ্যোগের মাধ্যমে রূপালী ব্যাংক দেশে ইসলামী ব্যাংকিং সেবার সম্প্রসারণে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেন। এর ফলে ওই এলাকায় যানবাহন...

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে...

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড...

বেনজীরকে শপিং মলে ডেকে পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে এক ঘনিষ্ঠ বন্ধু দেখা করার কথা বলে শপিং মলে ডেকে নেন। পরে...

Recent Comments